Saturday, April 4, 2026

কাউকে কোভিড টিকা নিতে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

টিকা অযৌক্তিক নয়। তবে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না। সোমবার এমনটাই সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, টিকাকরণ নীতিকে অযৌক্তিক বলা যায় না। তবে টিকা না নেওয়ার ফলে নাগরিকদের যে সব বিধিনিষেধের মুখোমুখি হতে হয়, তা ঠিক নয়।


আরও পড়ুন:শপথ জটিলতা, এবার জোড়া টুইটে রাজ্যপালকে খোঁচা বাবুলের




কেন্দ্রের টিকারকণ নীতি বাধ্যতামূলক করার নির্দেশের বিরোধিতা জানিয়ে একটি মামলা দায়ের করা হয় উচ্চ আদালতে। সোমবার এই মামলার নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে,  রাষ্ট্র যেমন কাউকে করোনার টিকা নিতে বাধ্য করতে পারবে না, তেমনই এই কাজকে স্বেচ্ছাচার বলা যায় না। পাশাপাশি শীর্ষ আদালতের কেন্দ্রকে নির্দেশ, জনসাধারণ এবং চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে টিকা নেওয়ার ফলে শারীরিক অসুস্থতা হয়েছে, এমন ঘটনা নথিবদ্ধ করতে হবে। সেই তথ্য জনসাধারণ যাতে পায়, সে ব্যবস্থাও করতে হবে। তবে কোনও ব্যক্তির তথ্যের সঙ্গে যাতে কোনও আপস না করা হয়, তা নিশ্চিত করতে হবে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...