Tuesday, March 24, 2026

বিদেশের মাটিতে শাহবাজের বিরুদ্ধে বিক্ষোভ, ইমরানের বিরুদ্ধে দায়ের FIR

Date:

Share post:

সদ্য পাকিস্তনের(Pakistan) প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান(Imran Khan)। নতুন প্রধানমন্ত্রীর(Prime Minister) দায়িত্বে এসেছেন শাহবাজ শরিফ(Shahabaj Shariff)। এরপর থেকেই ইমরানের বিরুদ্ধে শুরু হয়েছে পদক্ষেপ। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর ক্যাবিনেটের কয়েকজন সদস্য-সহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ।

জানা গিয়েছে, সম্প্রতি নতুন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মসজিদ-ই-নবিতে গিয়েছিলেন। সেখানে শাহবাজ মসজিদের কাছে পৌছতেই তাঁর উদ্দেশে ইমরানের সমর্থকরা জোট বেঁধে স্লোগান দেয়। তাঁকে চোর-গদ্দার বলে গালি গালাজ করে। গত বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ঘটনার জেরে ৫ পাকিস্তানিকে গ্রেফতার করে মদিনা পুলিশ। তবে পরিস্থিতি এখানেই শান্ত থাকেনি। এই ঘটনার জেরে শনিবার রাতে পাঞ্জাব পুলিশ ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। শুধু তাই নয় গত সরকারের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, শেখ রশিদ, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহবাজ গুল-সহ আরও ১৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছেন ন্যাশনাল অ্যাসেম্বলির প্রাক্তন ডেপুটি স্পিকার কাসিম সোরি এবং ইমরান-ঘনিষ্ঠ লন্ডনের বাসিন্দা অনিল মুসররাত ও সাহেবজাদা জাহাঙ্গির। ইতিমধ্যেই পুলিশ জানিয়েছে, যাঁদের নাম এফআইআরে রয়েছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:কাউকে কোভিড টিকা নিতে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানান, এই ঘটনায় তিনি কোনও ভাবেই জড়িত নন। এমনকি মদিনায় নবীর মসজিদের মতো পবিত্র স্থানে গিয়ে কারও বিরুদ্ধে স্লোগান দেওয়ার কথা তিনি কল্পনাও করতে পারেন না।




Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...