Tuesday, March 24, 2026

নয়া ভূমিকায় প্রশান্ত কিশোর! শীঘ্রই শুরু ‘জন সূরয’-র অভিযান

Date:

Share post:

একটা ছোট্ট টুইট। তারপরই শুরু হয়েছে পিকের নতুন মঞ্চ করার জল্পনা। কিন্তু আদৌ কী নয়া মঞ্চ গড়তে চলেছেন ভোটকুশলী তথা আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর? সপ্তাহের শুরুতে একটি টুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। কী এমন লিখলেন পিকে?


আরও পড়ুন:কাউকে কোভিড টিকা নিতে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

টুইটে পিকে লিখেছেন, ‘গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে ১০ বছর ধরে চলল আমার যে অন্বেষণ। তবে এ বার সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে।’পাশাপাশি ‘জন সূরয’ বলে একটি নামেরও উল্লেখ করেছেন প্রশান্ত কিশোর। শেষে হিন্দিতে জুড়েছেন, আরও তিনটি শব্দ— ‘শুরুয়াৎ বিহার সে’। অর্থাৎ বিহার থেকে খুব শীঘ্রই তাঁর মঞ্চের যাত্রা শুরু হতে চলেছে।

প্রশান্ত কিশোরের এই মঞ্চ গঠন নিয়ে তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে, আগের মতো তৃণমূলের ভোটকুশলী হয়েই দলে থাকবেন প্রশান্ত কিশোর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একথা স্পষ্ট করেছেন। প্রশান্ত কিশোরের তৃণমূলে সহযোগিতা আছে এবং পরেও থাকবে। মঞ্চ করলে সেটা একেবারেই প্রশান্ত কিশোরের নিজস্ব পদক্ষেপ।


অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, কত দল এদেশে হয়েছে আর কত দল কালের গতিতে বিলীন হয়ে গিয়েছে, তার হিসেব করলে লিস্ট তৈরি করা যাবে। তাই এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাই না।

অন্যদিকে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, কেউ কোনও মঞ্চ গড়বেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। করতেই পারেন। তবে কোনও দলের সঙ্গে থেকে কাজ করা এবং নিজের একক মঞ্চ তৈরি করে কাজ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

 

Related articles

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...