Tuesday, March 24, 2026

Prithvi Shaw: আইপিএলের ম‍্যাচে নিয়ম ভাঙার অপরাধে জরিমানা করি হল পৃথ্বী শা-কে

Date:

Share post:

একেই বলে গোঁদের ওপর বিষফোঁড়া। একেই তো লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে ম‍্যাচ হার, তার মধ‍্যে জরিমানার ধাক্কা। রবিবার আইপিএলের ম‍্যাচে নিয়ম ভাঙার অপরাধে জরিমানা করা হল দিল্লি ক‍্যাপিটালসকে ( Delhi Capitals)। আইপিএলের ম‍্যাচে নিয়ম ভাঙায় পারিশ্রমিকের ২৫ শতাংশ জরিমানা করা হল দিল্লির দলের ওপেনার পৃথ্বী শা-কে (Prithvi Shaw )।

এদিন আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “আইপিএলের নিয়মের ২.২ ধারা অনুযায়ী লেভেল ১ অপরাধ করেছেন পৃথ্বী। তিনি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। লেভেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারি যে সিদ্ধান্ত নেন তা মানতে বাধ্য ক্রিকেটাররা। তার বিরুদ্ধে আবেদন করা যায় না।”

যদিও পৃথ্বী লখনউয়ের বিরুদ্ধে ঠিক কী নিয়ম ভেঙেছেন তা জানানো হয়নি।

রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ রানে হারে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৫ রান করে লখনউ। সেই রান তাড়া করতে নেমে ১৮৯ রানে শেষ হয় যায় দিল্লির ইনিংস।

আরও পড়ুন:Arun Lal: লাল গোলাপের মালা বদল করে কেক কেটে রেজিস্ট্রি সারলেন অরুণ লাল ও বুলবুল সাহা, রইল ছবি

Related articles

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...