Wednesday, June 24, 2026

পর্দা ফাঁস! বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চুটিয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন করতেন

Date:

Share post:

বিজেপির বর্তমান রাজ্য সভাপতি কি-না তৃণমূলের শাখা সংগঠনের সক্রিয় সদস্য? যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

বিষয়টি ঠিক কী?

তথ্য-প্রমাণ সহ জানা যাচ্ছে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি সময় তৃণমূল করতেন। এবং সক্রিয়ভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের সদস্য ছিলেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি। নিয়ম করে মেম্বারশিপ যেমন রিনিউ করতেন, ঠিক একইভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের মিটিং-মিছিলে যোগ দিতেন।

খোঁজ-খবর না নিয়ে হোক কিংবা নিয়ে, তৃণমূলী অধ্যাপক সুকান্ত মজুমদারকেই কয়েকমাস আগে ”যোগ্য” রাজ্য সভাপতি হিসেবে বেছে নিয়েছে গেরুয়া শিবির!!!

এবার সুকান্তর রাজনৈতিক কেরিয়ারের চাঞ্চল্যকর সেই তথ্য সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ২০১৩ সালে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র সক্রিয় সদস্য ছিলেন সুকান্ত মজুমদার৷ সুকান্ত মজুমদার ওয়েবকুপা-র সদস্য পদ নেওয়ার জন্য যে মেম্বারশিপ ফর্ম পূরণ করেছিলেন, সেটিও প্রকাশ্যে এসেছে৷ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের সদস্য পদ নিয়েছিলেন বিজেপি-র বর্তমান রাজ্য সভাপতি। এবং খুব আন্তরিকতার সঙ্গে তৃণমূলের শাখা সংগঠন করতেন। শুধু মেম্বারশিপ ফর্ম নয়, সুকান্ত নাকি নিজে মুখে ওয়েবকুপা করার কথা স্বীকার করেছেন।

ওয়েবকুপা-র সদস্য পদ নেওয়ার জন্য যে মেম্বারশিপ ফর্ম পূরণ করেছিলেন সুকান্ত মজুমদার, তার সত্যতা নিয়ে বিতর্কের মাঝেই তাঁর একসময়কার বিজেপি সহকর্মী জয়প্রকাশ মজুমদার দাবি করেন, সাংসদ হওয়ার পর একবার নাকি সুকান্ত নিজে মুখে জয়প্রকাশকে তৃণমূলের অধ্যাপক সংগঠন করার কথা জানিয়ে ছিলেন। এমনকি, উত্তরবঙ্গের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ইউনিট খোলার ক্ষেত্রেও সুকান্ত মজুমদারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সুকান্ত যে সক্রিয়ভাবে ওয়েবকুপা করতেন সেকথা স্বীকার করছেন সংগঠনের বর্তমান পদাধিকারীরাও। তবে সেইসঙ্গে তাঁরা এটাই জানিয়েছেন, ওয়েবকুপার সদস্য পদ থেকে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ইস্তফা দিয়েছেন কিনা, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...