Friday, June 26, 2026

বাইরে থেকে কেউ কেউ বাংলার সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে, রেড রোডে ঈদের অনুষ্ঠানে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

‘দেশে বিভাজনের রাজনীতি চলছে। কিন্তু আমরা মাথা নত করব না।’ মঙ্গলবার ঈদের দিনে রেড রোডে এসে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন,  “যতদিন বেঁচে থাকব মানুষের পাশে থাকবে। সব ধর্মের জন্য কাজ করে যাব। আপনারা ভালো করে ইদ পালন করুন ।”




আরও পড়ুন:আজ অক্ষয় তৃতীয়া, কী করবেন এই শুভ দিনটিতে জেনে নিন


ঈদের দিন সকাল থেকে বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। তারই মধ্যে নামাজে সামিল হয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এদিন সকালে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে ঈদের শুভেচ্ছা জানান। পাশপাশি হিন্দু-মুসলিম সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, , “সম্প্রীতি বজায় রাখুন। আমাদের এক থাকতে হবে। বাইরে কেউ কেউ আমাদের সম্প্রীতি ভাঙার চেষ্টা করবে। তাঁদের কথায় কান দেবেন না। সবসময় এক হয়ে থাকবেন। দেখুন, সূর্যও উঠে গেল। সূর্য হাসছে। ওঁরা আমাদের সম্প্রীতি দেখে হিংসে করে। ওঁরা এই শান্তি-সম্প্রীতি দেখতে পারে না। ওঁদের মনোবাঞ্ছা পূরণ হতে দেবেন না।তৃণমূল সরকারের হাত ধরে সকলের জন্য সত্যিকারের আচ্ছে দিন আসবেই।”


রেড রোডের মঞ্চ থেকে এদিন নাম না করে কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের অবস্থা ঠিক নয়। ধর্মের নামে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে সর্বত্র। বিভাজনের রাজনীতি করা হচ্ছে। কিন্তু বাংলা এভাবে ভাবে না। এখানে হিন্দু-মুসলিম-শিখ-খ্রীস্টান একসঙ্গে মিলেমিশে থাকবে। তৃণমূল সরকার থাকতে এই বিভাজনের রাজনীতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না’।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...