Friday, June 26, 2026

“বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার ধরেছে, কেমোথেরাপি দরকার”, ফের বিস্ফোরক টুইট তথাগতর

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর থেকে একের পর এক টুইট বাণে দলের বেশকিছু নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। কখনও KDSA (কৈলাশ, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন)-কে কটাক্ষ করেছেন তো কখনও “কামিনী-কাঞ্চন” তত্ত্ব খাড়া করেছেন।


আরও পড়ুন:বাইরে থেকে কেউ কেউ বাংলার সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে, রেড রোডে ইদের অনুষ্ঠানে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর


ফের টুইটে বিস্ফোরক তথাগত। এবার তিনি লিখলেন, “দলের মজ্জায় মজ্জায় ক্যানসার ধরেছে।” তথাগত রায়ের নিশানায় সেই কৈলাশ বিজয়বর্গীয়। কটাক্ষ করে তিনি লিখছেন, “সে ভেগেছে, না বললে এখন দলের মাথায় বসে থাকত। দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না। এইটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভাল বোঝ কর, আশীর্বাদ রইল।”




খুব স্বাভাবিকভাবে বঙ্গ বিজেপির মুষল পর্বের মাঝে এবং অমিত শাহ সফরের ঠিক আগে দলের প্রাক্তন সভাপতির এমন টুইটে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...