Friday, June 12, 2026

গো-হারের বর্ষপূর্তির মধ্যেই রাজ্যে “শাহি সফর”! একনজরে দেখুন সম্ভাব্য সফরসূচি

Date:

Share post:

রাত পোহলেই বৃহস্পতিবার সকালেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। যদিও তাঁর পূর্নাঙ্গ সফরসূচি ঘিরে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে। বিজেপির রাজ্য নেতারাও বিভ্রান্ত। গতবছর বিধানসভা ভোটের প্রচার করতে একসময় এ রাজ্যে কার্যত ডেইলি প্যাসেঞ্জার ছিলেন অমিত শাহ। তবে একুশের বিধানসভা ভোটে গোহারের পর আর বঙ্গমুখী হননি। অনেক টানাপোড়েনের পর ফের বাংলায় আসছেন তিনি। তাও আবার রাজ্য বিজেপির মুষল পর্বে। তবে তাঁর সফরের সিংহভাগজুড়েই সরকারি কর্মসূচি বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পূর্ণাঙ্গ সফর সূচি এক নজরে (পরিবর্তন হতে পারে)

০৫.০৫.২০২২ (বৃহস্পতিবার)

-বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে কলকাতার দমদম বিমানবন্দরে পা রাখবেন অমিত শাহ।

– বিমানবন্দর থেকে বিএসএফের হেলিকপ্টারে যাবেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে উড়ে যাবেন। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

– এরপর দুপুরে নদিয়ার কল্যাণীতে বিএসএফের আরেকটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সেখানে একটি মিউজিয়ামের উদ্বোধন করতে পারেন অমিত শাহ।

– কল্যাণী থেকে কলকাতায় ফিরে তাঁর পরের গন্তব্য উত্তরবঙ্গের শিলিগুড়ি।

-শিলিগুড়ির রেল ময়দানে জনসভা।

-শিলিগুড়িতে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জনজাতি গোষ্ঠীর সঙ্গে বৈঠক।

-রাতে উত্তরবঙ্গেই থাকবেন তিনি।

০৬.০৫.২০২২ (শুক্রবার)

-শুক্রবার অমিত শাহের গন্তব্য শিলিগুড়ি থেকে কোচবিহার।

-তিনবিঘা করিডরে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

– সেই অনুষ্ঠান সেরে দুপুরেই ফিরবেন কলকাতায়।

-এরপর কলকাতায় দলের রাজ্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।

-সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান যোগ দেবেন তিনি।

-ডিনার সেরে শুক্রবার রাতেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ।

আরও পড়ুন- অমিত শাহের রাজ্য সফরের দিনই মমতার ঠাসা কর্মসূচি, নয়া তৃণমূল ভবনে মেগা বৈঠকও

[9:05 pm, 04/05/2022] Mrityunjoy Lokshman:

Related articles

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...