Thursday, May 28, 2026

গো-হারের বর্ষপূর্তির মধ্যেই আজ রাজ্যে অমিত শাহ, একনজরে সফরসূচি

Date:

Share post:

আজ বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। যদিও তাঁর পূর্নাঙ্গ সফরসূচি ঘিরে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে। বিজেপির রাজ্য নেতারাও বিভ্রান্ত। গতবছর বিধানসভা ভোটের প্রচার করতে একসময় এ রাজ্যে কার্যত ডেইলি প্যাসেঞ্জার ছিলেন অমিত শাহ। তবে একুশের বিধানসভা ভোটে গোহারের পর আর বঙ্গমুখী হননি। অনেক টানাপোড়েনের পর ফের বাংলায় আসছেন তিনি। তাও আবার রাজ্য বিজেপির মুষল পর্বে। তবে তাঁর সফরের সিংহভাগজুড়েই সরকারি কর্মসূচি বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পূর্ণাঙ্গ সফর সূচি এক নজরে (পরিবর্তন হতে পারে)

০৫.০৫.২০২২ (বৃহস্পতিবার)

-বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে কলকাতার দমদম বিমানবন্দরে পা রাখবেন অমিত শাহ।

– বিমানবন্দর থেকে বিএসএফের হেলিকপ্টারে যাবেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে উড়ে যাবেন। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

– এরপর দুপুরে নদিয়ার কল্যাণীতে বিএসএফের আরেকটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সেখানে একটি মিউজিয়ামের উদ্বোধন করতে পারেন অমিত শাহ।

– কল্যাণী থেকে কলকাতায় ফিরে তাঁর পরের গন্তব্য উত্তরবঙ্গের শিলিগুড়ি।

-শিলিগুড়ির রেল ময়দানে জনসভা।

-শিলিগুড়িতে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জনজাতি গোষ্ঠীর সঙ্গে বৈঠক।

-রাতে উত্তরবঙ্গেই থাকবেন তিনি।

০৬.০৫.২০২২ (শুক্রবার)

-শুক্রবার অমিত শাহের গন্তব্য শিলিগুড়ি থেকে কোচবিহার।

-তিনবিঘা করিডরে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

– সেই অনুষ্ঠান সেরে দুপুরেই ফিরবেন কলকাতায়।

-এরপর কলকাতায় দলের রাজ্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।

-সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান যোগ দেবেন তিনি।

-ডিনার সেরেশুক্রবার রাতেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ।

আরও পড়ুন- জালিয়াতির জের! ৬ ফুট বাই ১২ ফুটের কুটুরিতে ইঁদুরদের সঙ্গে রাত কাটাচ্ছেন বরিস বেকার

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...