Thursday, April 2, 2026

একই চাঁদে দুই পার্বণ মিষ্টি সম্পর্কে মিষ্টিমুখ

Date:

Share post:

অক্ষয় তৃতীয়া এবং ঈদের দিনে মিষ্টিমুখ হবে না এমনটা হতে পারে না বাংলায়। মিষ্টির মধ্যে সন্দেশ মানুষের অন্যতম পছন্দের। আর সন্দেশ মানেই ভিমনাগ’স ব্রাদার শ্রীনাথ নাগ। অন্য নামে, অন্য স্বাদে অতুলনীয় চমকে সর্বদাই থাকে এই মিষ্টি প্রতিষ্ঠান।


আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় জ্ঞানমঞ্চে শ্রীস ক্রিয়েশনের মিলন উৎসব



এই প্রতিষ্ঠানের সন্দেশে রয়েছে নানা বৈচিত্র্য। দিলখুশ, আবার খাবো, প্রাণহারা, পারিজাত ছাড়াও বহু পদ তার মধ্যে নলেন গুড়ের মটকা মালাইকারি অন্যতম। স্বাধীনতা সংগ্রামীদের নামেও রয়েছে সন্দেশ নেহেরু, সুভাষ, দেশবন্ধু বেশ জনপ্রিয় মিষ্টি। স্বাস্থ্য সচেতনতা কথা মাথায় রেখেই সন্দেশের ফিউশন। স্বাধীনতার পর বউবাজার থেকে বেরিয়ে মনোহরপুকুর রোড, ভবানীপুর ও লেক মার্কেট এর চারটি আলাদা দোকান করেন ভবানীচরণ নাগ। ভবানীচরণ আগে মৃত্যুর পর তাঁর বড় ছেলে কানাইলাল নাগ ব্যবসার হাল ধরেন। এখন পরবর্তী প্রজন্মের হাতে ব্যবসার ভার। কসবা, এন্টালী, পাটুলি, কালিকাপুর, বাঁশদ্রোণী, কসবা রথতলা ও পিকনিক গার্ডেনে পাওয়া যাবে এই অতুলনীয় স্বাদের মিষ্টি।


বাংলার ঐতিহ্যবাহী বারোটি খ্যাতনামা মিষ্টির ভান্ডার গুলির মধ্যে একটি ভিমনাগ’স ব্রাদার শ্রীনাথ নাগ, যা মিষ্টি হাব- এ জায়গা করে নিয়েছে। সেখানেই উপচে পড়া ভিড়। ক্রেতাদের কথায়, যে কোনো উৎসবে এ দোকানের মিষ্টি ছাড়া অন্য কোনো বিকল্প ভাবা যায় না ।
একই দিনে দ্বি- উৎসব। জাতি-ধর্ম নির্বিশেষে মিশ্র সংস্কৃতিকে এগিয়ে চিরন্তন সম্পর্কে আনন্দময় এবং অনবদ্য করতে মিষ্টিতে বেঁচে থাকুক মিষ্টি সম্পর্কগুলো।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...