Wednesday, April 8, 2026

অক্ষয় তৃতীয়ায় জ্ঞানমঞ্চে শ্রীস ক্রিয়েশনের মিলন উৎসব

Date:

Share post:

২৮ বছর ধরে প্রতিনিয়ত নিত্যনতুন শাড়ি ও হালকা গয়নার সরঞ্জামের আধুনিক ও ঐতিহ্যশালী ধারাকে বহন করে সুপর্ণা দাসগুপ্ত নিজের তৈরি করা বুটিক শ্রীস ক্রিয়েশন এর বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করলেন জ্ঞানমঞ্চে অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে। সাংস্কৃতিক অঙ্গনে তুলে ধরলেন এক পরিকল্পিত নৃত্যানুষ্ঠান, ফ্যাশন শো এবং শ্রুতি নাটকের। মঞ্চে উৎসবের আঙিনায় তুলে ধরলেন উৎসব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া অর্ধশতাধিক সুন্দরী নারীদের পুরস্কার। শারদ সুন্দরী, শ্যামা সুন্দরী, বসন্ত সুন্দরী, বৈশাখী সুন্দরী পুরস্কারে সজ্জিত সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ দীপান্বিতা হাজারী,অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী , শিশু সাহিত্যিক মৃগাঙ্ক ব্যানার্জি এবং সুপর্ণা দাস গুপ্ত l


আরও পড়ুন:শ্রেয়া ঘোষালের নামে প্রতারণার শিকার বাংলাদেশ দূতাবাস
উৎসবের সঙ্গে সাযুজ্য রেখে শারদ,শ্যামা, বসন্ত, বৈশাখী র গানে নৃত্যানুষ্ঠান পরিবেশন করলেন শর্মিষ্ঠা বিষ্ণু ও তপন হাজরা সহ অন্যান্য নৃত্যশিল্পীরা। মৌসুমী নায়েকের অভূতপূর্ব কোরিওগ্রাফে মিস বেঙ্গল খ্যাত সুস্মিতা রায় সহ কলকাতার জনপ্রিয় মডেল কন্যারা পরিবেশন করলেন উৎসবের আঙিনায় সুপর্ণা দাসগুপ্ত রঙিন পোশাকে উজ্জ্বল এক র‌্যাম্প শো।


সাংসদ শতাব্দি কন্যা সlমিয়ানা ব্যানার্জি এবং ছোট্ট অভিনেতা প্রজিত বোসের উপস্থাপনায় ভাতৃ দ্বিতীয়ার র‌্যাম্প শো ছিল দৃষ্টিনন্দন।


সুপর্ণা দাশগুপ্তর সামগ্রিক ভাবনায় এদিন মঞ্চ সঞ্চালনায় ছিলেন নারায়ণ সেনগুপ্তএবং নাইস l

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...