Saturday, April 11, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • বহরমপুরে কলেজছাত্রী খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আদালত ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
  • আজ সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা হাই কোর্টে ময়নাগুড়ি ধর্ষণ মামলার শুনানি রয়েছে।
  • বৃহস্পতিবার রাতেই বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
  • বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গো-হত্যার অভিযোগে দুই আদিবাসী যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল গো-রক্ষকের বিরুদ্ধে৷ অভিযুক্তরা সকলেই বজরং দলের সদস্য।
  • মঙ্গলবার নেপালের রাজধানীর একটি হোটেলের নাইট ক্লাবে এক বন্ধুর বিয়েতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
  • যুদ্ধ জারি থাকার জন্য এ বার ইউক্রেনকে দুষলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার যুদ্ধ বন্ধ করার জন্য ইতিবাচক আলোচনায় আগ্রহী নয়।







Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...