Saturday, June 27, 2026

মোদি জমানায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বে ১৮০ দেশের মধ্যে ভারতের স্থান ১৫০

Date:

Share post:

বিজেপি (BJP)ও মোদি (Modi) জমানায় বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে আরও পিছিয়ে গেল ভারত(India)। চলতি বছরের সমীক্ষায় উঠে এসেছে, গতবারের থেকে আরও আট ধাপ নেমে ১৮০টি দেশের মধ্যে ভারতে জায়গা ১৫০-এ।

গত বছর এই তালিকায় ১৪২ নম্বরে ছিল ভারত। সম্প্রতি, ‘‘রিপোর্টারস উইথআউট বর্ডারস’'(Reporters without borders)-এর প্রকাশিত তথ্যে এমনটাই উঠে এসেছে।

প্রসঙ্গত, মোদি জমানায় সংবাদ মাধ্যমের স্বাধীনতায় এমন হস্তক্ষেপের পর সাংবাদিক ও অনলাইন সমালোচকদের নিশানা বন্ধ করতে অনুরোধ করা হচ্ছে ভারতকে। বিশেষ করে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের অজুহাতে অনেক সময় সরকারের সমালোচকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এবার তা বন্ধ করা হোক।

অন্যদিকে, রিপোর্টারস স্যান্স ফ্রন্টিয়ারস (RSF) বলেছে, মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানো উচিত কর্তৃপক্ষের। ভারত সরকারের কাজের সমালোচনা করায় রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়ো মামলায় আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া উচিত। স্বাধীন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বন্ধ হোক। ভারত সরকারের কাজের সমালোচনা করায় অফলাইন ও অনলাইন, দুই ক্ষেত্রেই হিন্দু জাতীয়তাবাদীদের হুমকি, হেনস্তার শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। এই ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

উল্লেখ্য, চলতি বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচকে পিছিয়ে ভারতের মতোই পিছিয়ে পড়েছে প্রতিবেশি পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার সহ বেশকিছু দেশ। তবে ব্যতিক্রম নেপাল। ৩০ ধাপ উঠে এবছর তাদের স্থান হয়েছে ৭৬ নম্বরে। তালিকায় প্রথম তিনে রয়েছে যথাক্রমে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন।




Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...