Friday, June 19, 2026

নদিয়ায় একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় গ্রেফতার প্রতিবেশী

Date:

Share post:

নদিয়ায় পলাশিপাড়ার ধাওয়াপাড়া এলাকায় একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় গ্রেফতার প্রতিবেশী। সোমবার রাতে নৃশংস এই হত্যার ঘটনার পর মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। জেরার মুখে পড়ে অসংলগ্ন উত্তর দিতে শুরু করে ওই প্রতিবেশী। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম কৃষ্ণ মণ্ডল।কী কারণে ওই যুবক পরিবারের তিনজনকে খুন করেছে, তার উত্তর খুঁজছে পুলিশ।


আরও পড়ুন:স্নান-খাওয়া তো দূর গ্রেফতারের পর মুখে কুলুপ এঁটেছে সুশান্ত


সোমবার রাতে নদিয়ার পলাশিপাড়ার রানিনগরের তুতবাগানের বাসিন্দা রাজোয়ার পরিবারের তিনজনকে গলার নলি কেটে খুন করা হয়। মৃতদের নাম  ডোমন রাজোয়ার ও সুমিত্রা রাজোয়ার ও তাঁদের মেয়ে মালা। মালা বিবাহিত। তাঁর একটি সন্তানও রয়েছে।  তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় বাপের বাড়িতে সম্প্রতি ছিলেন তিনি। কিন্তু অনান্যদিনের থেকে সোমবার ছিল একটু আলাদা। সোমবার গভীর রাতে সন্তানের সামনেই তাঁর মা মালা ও দাদু-দিদার গলার নলি কেটে হত্যা করা হয়। এরপরই  তদন্ত শুরু করে পুলিশ। কে বা কারা কেন মালা ও তাঁর পরিবারকে হত্যা করেছে তা খতিয়ে দেখছিল পুলিশ।


স্থানীয়দের ও মালার স্বামীর অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। স্থানীয়রা যদিও মালার প্রাক্তন প্রেমিকের দিকে আঙুল তুলেছিল। কিন্তু মালার স্বামী বলেছিলেন, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি হয়েছে। যার ফলে প্রতিবেশী মৃতদের খুনের হুমকিও দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই কৃষ্ণ মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপরই তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে এই নারকীয় হত্যালীলার সঙ্গে আর কারা যুক্ত তা জানার চেষ্টা চলছে।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...