Sunday, June 28, 2026

ময়নাগুড়ি : আইপিএসের পর্যবেক্ষণে তদন্তের নির্দেশ দিল আদালত 

Date:

Share post:

ময়নাগুড়ির নাবালিকা ধর্ষণকাণ্ডের তদন্ত হবে একজন আইপিএসের পর্যবেক্ষণে। বুধবার কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে । সেইসঙ্গে নির্যাতিতার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশও  দিয়েছে আদালত। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এদিন নির্যাতিতার বাবাকে নিজের চেম্বারে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন । কেন নির্যাতিতার বাবা সুদূর ময়নাগুড়ি থেকে কলকাতায় এসেছেন শুধু একটি কথাই বলতে, সিবিআই চান না , তার কারণ জানতে চান বিচারপতি।

 

আদালত সূত্রে জানা গিয়েছে বিচারপতি এদিন বেশ কিছুক্ষণ কথা বলেন ময়নাগুড়ির নির্যাতিতার বাবার সঙ্গে । তার জবানবন্দি রেকর্ড করে পেনড্রাইভে করে আদালতে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে নির্যাতিতার বাবা সিবিআই তদন্ত চান না । রাজ্য পুলিশেই আস্থা রেখেছেন । তবে তিনি স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালীর নাম করেছেন। কিন্তু বিচারের এবং তদন্তের নিরপেক্ষতার প্রশ্নে এখনই কারোর নাম প্রকাশ করা হবে না বলে জানা গিয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...