Friday, February 20, 2026

কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল পর্নোগ্রাফি

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের(Central Govt) অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী(Central Minister) ও আধিকারিকরা। আর সেই অনুষ্ঠানেই তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি। হঠাৎ সেই সরকারি অনুষ্ঠানের ভিডিও স্ক্রিনে চলতে শুরু করল পর্নোগ্রাফি। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি ভিভিআইপিদের।

গত শনিবার এমনি ঘটনা ঘটল অসমের তিনসুকিয়ায় ইন্ডিয়ান অয়েলের(Indian Oil) অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, অসমের শ্রমমন্ত্রী সঞ্জয় কিষান-সহ ইন্ডিয়ান অয়েলের উচ্চপদস্থ আধিকারিকরা। ইন্ডিয়ান অয়েলের তৈরি মেথানল-ব্লেন্ডেড M-15 পেট্রল উদ্বোধন উপলক্ষ্যে আয়জিত হয়েছিল এই অনুষ্ঠান। এবং এই সংক্রান্ত তথ্যচিত্র তুলে ধরা হচ্চিল জায়ান্ট স্ক্রিনে। তবে সেই তথ্যচিত্রের পরিবর্তে পর্দায় চলতে শুরু করে পর্ন ছবির দৃশ্য। এই ঘটনায় রীতিমতো লজ্জায় পড়ে যান আয়োজকরা। অনেকেই ক্যামেরাবন্দি করতে শুরু করে ঘটনাটি। লজ্জাজনক এই পরিস্থিতি কাটাতে দ্রুত বন্ধ করে দেওয়া হয় স্ক্রিন। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ন্ডিয়ান ওয়েলের অফিসিয়াল পেজ থেকে অনলাইনেও দেখানো হচ্ছিল অনুষ্ঠানটি। এর জন্য টুইটারে তারা জুম মিটিংয়ের আইডি ও পাসওয়ার্ড শেয়ার করেছিল। পুলিশের প্রাথমিক ধারণা, সেটি ব্যবহার করেই পর্নোগ্রাফি চালিয়েছে অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত চলছে।




spot_img

Related articles

‘সিনেমা বান্ধব’ শঙ্করের সঙ্গে আর আড্ডা হবে না: রঞ্জন

বাংলা সাহিত্য জগতের এক অধ্যায়ের অবসান। প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায় (Monishankar Mukharjee)। সিনেমা-বান্ধব আড্ডার মানুষ শঙ্করকে হারিয়ে শোকাচ্ছন্ন সাহিত্যিক...

রগরগে যৌনতা আর রক্তাক্ত অ্যাকশনে নেটভুবনময় ‘টক্সিক’ চর্চা

প্রথম ঝলকেই আভাস মিলেছিল ''লার্জার দ্যান লাইফ' চরিত্রের। কবরস্থানের উদ্যম যৌনতা বুঝিয়ে দিয়েছিল এই ছবি প্রাপ্তবয়স্কদের জন্য। এবার...

শিলঙয়ের সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ অভিষেকের, শূন্যতার সৃষ্টি রাজনৈতিক মহলে

মেঘালয়ের শিলং লোকসভার সাংসদ তথা ভয়েস অফ দ্য পিপল পার্টি (ভিভিপি)-র নেতা ডঃ রিকি এ জে সিংকনের (Ricky...

দিল্লি ম্যাচের আগে সুখবর ইস্টবেঙ্গলে,অচেনা প্রতিপক্ষকে নিয়ে সতর্ক অস্কার

শনিবার ভাষা দিবসের বিকেলে আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ দিল্লি এফসি(Delhi FC)। ঘরের মাঠে জয়ের...