Thursday, June 11, 2026

মগরাহাটে প্রকাশ্যে শ্যুটআউট, মৃত ১, আহত ১

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে (Magrahat) এবার প্রকাশ্যে শ্যুটআউট (Shootout)। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ আরও ১। সুদের কারবার নিয়ে বচসায় গুলি বলে অভিযোগ। এদিন সকালেই মগরাহাটে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটে।

অভিযোগ, এদিন দুপুরে আচমকা এক যুবক প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবদ্ধ হন মোয়াজ্জেম ঢালি এবং রেজওয়ান ঢালি নামে দুজন। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

সুদের কারবার ও টাকা ধার দেওয়া নিয়ে নিজেদের মধ্যে শত্রুতার কারণেই এই শুটআউট বলে অভিযোগ। সুদের বিনিময়ে টাকা লেনদেনে জড়িত ছিলেন এঁরা। সময় মতো টাকা ফেরত দিতে না পারার জেরেই এই ঘটনা বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...