Thursday, April 30, 2026

রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক, বাড়তে চলেছে EMI-এর বোঝা

Date:

Share post:

দীর্ঘদিন অপরিবর্তিত থাকার পর রেপো রেট(Repo rate) ৪০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক(Researv Bank)। যার জেরে রেপো রেট ৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪.৪ শতাংশ। বুধবার রিজার্ভব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস(Shaktikanta Das) রেপোরেট বাড়ানোর বিষয়ে বিবৃতি জারি করেছেন। রিজার্ভব্যাঙ্কের এহেন সিদ্ধান্তের জেরে পকেটে টান পড়তে চলেছে আম জনতার। পাশাপাশি ব্যাপক ধাক্কা খেয়েছে শেয়ারবাজার।

কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্কের এহেন সিদ্ধান্তের জেরে দেশের সাধারণ মানুষের ইএমআইয়ের উপর ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যদি ব্যাঙ্কগুলিও তাদের গ্রাহকদের এই ০.৪ শতাংশ বৃদ্ধি দেয় সেক্ষেত্রে ৫০ লক্ষ ঋণ নেওয়া ব্যক্তিকে প্রতি মাসে ১১৯৬ টাকা বেশি সুদ দিতে হবে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ৮ এপ্রিল তার দ্বি-মাসিক নীতি চলাকালীন রেপো হারে কোনও পরিবর্তন করেনি। এটি সেবারেও ৪ শতাংশই রাখা হয়েছিল। এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশে বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটি ছিল এই আর্থিক বছরের দ্বিতীয় দ্বি-মাসিক মুদ্রানীতি এবং আরবিআই-এর দ্বিতীয় বাজেটের পরে। এটা উল্লেখযোগ্য যে রিজার্ভ ব্যাঙ্ক টানা ১১ বার মূল সুদের হার পরিবর্তন করেনি। এর আগে, RBI সর্বশেষ ২২ মে ২০২০-এ মূল সুদের হার পরিবর্তন করেছিল। তারপর থেকে সুদের হার ৪ শতাংশের স্তরেই থমকে ছিল। এবার তা বাড়ালো শীর্ষ ব্যাঙ্ক।

আরও পড়ুন:চরমে অন্তর্দ্বন্দ্ব: হাইকোর্টে মামলা লড়তে এসে কংগ্রেসি আইনজীবীদেরই হেনস্থার শিকার চিদম্বরম

এদিকে, এই রেপো রেট বৃদ্ধির প্রভাব ব্যাপক ভাবে পড়েছে শেয়ার বাজারে। বুধবার একধাক্কায় ১৩০৬ পয়েন্ট নেমেছে সেনসেক্সে। যার জেরে সেনসেক্স নেমে দাড়িয়েছে ৫৫,৬৬৯.০৩। পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে নিফটিও। এদিন নিফটি নেমেছে ৩৯১.৫০ পয়েন্ট, যার জেরে ১৬,৬৭৭.৬০ পয়েন্টে পৌঁছেছে নিফটি।




Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...