Thursday, June 18, 2026

MS Dhoni: আরসিবির কাছে ম‍্যাচ হেরে দলের ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন মাহি

Date:

Share post:

অধিনায়ক হিসাবে ফিরে এসে প্রথম ম‍্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম‍্যাচে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ( RCB) কাছে ১৩ রানে হারের মুখ দেখে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। আর এই হারের পর বেশ ক্ষুব্ধ ক‍্যাপ্টেন কুল। হারের পর দলের ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন মাহি। বললেন, দায়িত্বজ্ঞানহীন শট খেলার কারণেই হারতে হল ম্যাচ।

সাংবাদিক সম্মেলনে মাহি বলেন,” ওদের ১৭০ রানের আশেপাশে আটকে রাখতে পারাটা আমাদের কৃতিত্বই বলতেই হবে। তখনই মনে হয়েছিল, ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যাটাররা সুবিধা পাবে। আমরাও শুরুটাও ভালোই হয়েছিল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতার কারণেই ম্যাচটা হারতে হল। রান তাড়া সময় কীভাবে এগোতে হবে, সামনে লক্ষ্য কী সেটা সব ব্যাটারই জানে। তখন নিজের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে এবং পরিস্থিতি বিচার করে সেই অনুযায়ী শট খেলতে হয়। শেষের দিকে আমাদের শট নির্বাচন খুবই খারাপ হয়েছে। তাই ম‍্যাচে হারতে হল।”

এরপাশাপাশি ধোনি আরও বলেন,” এত ভালো শুরু হল। হাতে উইকেট ছিল। সময়ের সঙ্গে সঙ্গে পিচও ভাল হয়ে গেল। কিন্তু আমরা সেখানে একের পর এক উইকেট হারাতে লাগলাম। যদি এগুলো নিয়ে ভাবতে হয়, তা হলে সবার আগে শট নির্বাচন নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমে ব্যাট করলে উত্তেজনা থাকতে পারে। কিন্তু রান তাড়া সময় আসল কাজ হল হিসেব নিকেশ। সেটাই আমাদের আগে করতে হবে। আশা করব এগুলো ব‍্যাটাররা মাথায় রাখবেন।”

আরও পড়ুন:RCB: জয়ে ফিরলেও ব‍্যাটিং নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসির

 

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...