Thursday, May 28, 2026

২০২০ সালে দেশের মোট মৃত্যুর ৪৫ শতাংশেরও বেশি ঘটেছে চিকিৎসার অভাবে

Date:

Share post:

ভারতের রেজিস্ট্রার জেনারেলের অফিস দ্বারা প্রকাশিত সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ডেটা (CRS)অনুযায়ী ২০২০ সালে দেশে ৮১.১৬ লক্ষ মৃত্যু (Death Record)নথিভুক্ত করা হয়েছিল। আর সেই পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। রিপোর্ট বলছে, মৃত্যুর ৪৫ শতাংশেরও বেশি চিকিৎসার অভাবে ঘটেছে।

উল্লেখ্য,২০২০-এর সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম (Civil registration system)ডেটাতে একটি মূল মেট্রিক পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে যা দেখায় যে করোনা (Corona) মহামারী চলাকালীন মানুষের জন্য স্বাস্থ্য সুবিধাগুলি ব্যবহার করা কতটা কঠিন ছিল। ২০২০ সালে বেশ কয়েক মাস ধরে, যখন করোনা মহামারী প্রথম বিশ্বকে গ্রাস করেছিল, নন-কোভিড(Non- Covid)চিকিৎসা পরিষেবাগুলি স্থগিত করা হয়েছিল বা কমিয়ে দেওয়া হয়েছিল। এই দেশে করোনা রোগীদের জন্য কয়েকটি হাসপাতালে ৮০ থেকে ১০০ শতাংশ শয্যা সংরক্ষিত করা হয়েছিল।তাই সেই সময় বিপুল সংখ্যক মানুষ যাঁরা করোনাতে আক্রান্ত হন নি, সেই সময় তাঁরা সঠিক ভাবে চিকিৎসার সুযোগ পান নি। সিআরএস -এর (CRS)ডেটা এই প্রথমবার সেই যন্ত্রণার ছবি তুলে ধরেছে।

চিকিৎসার অভাবে মৃত্যু হওয়ার পরিসংখ্যান ২০২০ সালে ৪৫ শতাংশে বেড়েছে, যা একক বছরের সবচেয়ে বড় বৃদ্ধি। একইসাথে, প্রাতিষ্ঠানিক পরিচর্যার অধীনে মৃত্যু ২০১৯ সালে ৩২.১ শতাংশ থেকে ২০২০ সালে ২৮ শতাংশে নেমে এসেছে, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় পতন। এই দুটি ডেটা পয়েন্ট একটি নতুন বা অস্বাভাবিক ঘটনা নির্দেশ করে না। চিকিৎসার অভাবে মৃত্যুর অনুপাত গত এক দশক ধরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং প্রাতিষ্ঠানিক মৃত্যুর অনুপাত কমে আসছে। ২০১১ সালে, সমস্ত রেকর্ডকৃত মৃত্যুর মাত্র ১০ শতাংশ চিকিৎসার অভাবে ঘটেছে।২০১৭ এবং ২০১৮ সালে, প্রাতিষ্ঠানিক মৃত্যুর অনুপাত এবং চিকিৎসার অভাবে মৃত্যুর অনুপাত মোটামুটি সমান ছিল। ২০১৯ সাল নাগাদ, চিকিৎসা সেবার অভাবে রেকর্ডকৃত মৃত্যুর অনুপাত প্রাতিষ্ঠানিক মৃত্যুকে ছাড়িয়ে গেছে। কিন্তু মহামারীর কারণে, ২০২০ সালে এই প্রবণতাগুলি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে । এই প্রবণতাগুলি ২০২১-এর ডেটাতে আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।



Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...