Thursday, June 18, 2026

অমিত শাহের মঞ্চ থেকেও এবার বঙ্গভঙ্গের আওয়াজ বিজেপির

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দু’দিনের বঙ্গ সফরের প্রথমদিনই একের পর এক বিতর্কের সূত্রপাত। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিএসএফ (BSF)সংক্রান্ত সরকারি কর্মসূচি যেমন “বিজেপি পার্টির এজেন্ডা” হয়ে উঠলো, ঠিক একভাবে উত্তরবঙ্গকে (North Bengal)ফের পৃথক রাজ্যের দাবি তুললেন বিজেপি বিধায়ক(BJP MLA)।

খোদ অমিত শাহের সভামঞ্চ থেকে বঙ্গভঙ্গের দাবি তুললেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন (Anandamoy Barman)। শিলিগুড়িতে অমিত শাহের সভার আগেই সেই মঞ্চে দাঁড়িয়ে মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক বললেন, “কাশ্মীর থেকে যদি লাদাখ আলাদা হতে পারে,উত্তরপ্রদেশ থেকে যদি উত্তরাখণ্ড আলাদা হতে পারে, তাহলে বাংলা থেকে উত্তরবঙ্গের আলাদা ঘোষণা করে পৃথক রাজ্য করতে সমস্যা কোথায়? বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করবেন।” শাহের মঞ্চে দাঁড়িয়ে বিজেপি বিধায়কের এমন মন্তব্যের পর ফের বঙ্গভঙ্গ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, এদিন বঙ্গ সফরের শুরুতেই শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে নিজের কপ্টারে সওয়ার করিয়ে বিএসএফের অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্ক তৈরি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার শাহের সভামঞ্চে দাঁড়িয়ে বঙ্গভঙ্গ প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রথমদিন আরও জোরালো বিতর্ক খাড়া করলেন বিজেপি বিধায়ক।



Related articles

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...