Thursday, June 18, 2026

হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ১ কোটি টাকা দিতে হবে, মামলা হাইকোর্টে

Date:

Share post:

হাঁসখালিরকাণ্ডে তদন্ত চলছে। ইতিমধ্যেই তদন্তের অসম্পূর্ণ রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  সব প্রমাণ থাকা সত্ত্বেও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি CBI। এরই মধ্যে বৃহস্পতিবার এই ঘটনায় নির্যাতিতার পরিবারকে দিতে হবে ১ কোটি টাকার ক্ষতিপূরণ, এই মর্মে  কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হল। এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আবেদনপত্র দাখিল করেন মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। বিষয়টি বিবেচনা করে জানাবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এর থেকে একটা কথা স্পষ্ট যে প্রথমে CBI তদন্তের দাবি জানিয়েও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট নয়।


আরও পড়ুন:শুক্রবার সৌরভের বাড়িতে যাচ্ছেন অমিত শাহ, সারতে পারেন নৈশভোজও


প্রসঙ্গত গত ৪ এপ্রিল প্রেমিক সোহেল গোয়ালির জন্মদিনের পার্টিতে গিয়েছিল কিশোরী। রাতে সেখান থেকেই অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন তিনি। গভীর রাতে শারিরিক অবস্থার অবনতি হয়। ভোররাতেই তাঁর মৃত্যু হয়। মৃতার পরিবারের অভিযোগ, সোহেল ও তার পরিবারের লোকজন চাপ দিয়ে ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ দাহ করে ফেলে। ৯ এপ্রিল পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। এই ঘটনায় ইতিমধ্যেই ঘটনার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মূল অভিযুক্তের বাবা এবং তার বন্ধুকেও গ্রেফতার করেছেন সিবিআই আধিকারিকরা। দু’জনের বিরুদ্ধেই প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে।

গত সোমবার হাঁসখালি ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই মুখবন্ধ খামে অসম্পূর্ণ খামে রিপোর্ট জমা দেয় হাই কোর্টে। জানানো হয়েছে তদন্ত চলছে, রিপোর্ট জমা দিতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে। এই সময় চেয়ে আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী।

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...