Thursday, June 18, 2026

৩৫ বছরের লড়াইয়ে জয় ,কান্নায় ভেঙে পড়লেন  শিক্ষিকা

Date:

Share post:

দেরিতে হলেও সুবিচার (justice)পেলেন স্কুলশিক্ষিকা( School Teacher) শ্যামলী ঘোষ (Shyamali Ghosh)। প্রায় ৩৫ বছর ধরে আইনি লড়াইয়ের পর তাঁর ২৫ বছরের বকেয়া বেতন পাবেন ৭৬ বছরের ওই শিক্ষিকা। এই মর্মে নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijit Gangopadhyay) বেঞ্চ। টানা ২৫ বছরের বেতন বাকি ছিল স্কুল শিক্ষিকার (School teacher)।

হাওড়ার শ্যামপুরের একটি স্কুলে ১৯৭৬ সালে শিক্ষকতার চাকরি পান শিক্ষিকা শ্যামলী ঘোষ। তৎকালীন  শিক্ষক নিয়োগের সব নিয়ম মেনেই ইন্টারভিউ দিয়ে তাঁর চাকরি হয়েছিল তাঁর । কিন্তু ঠিক ৪ বছরের মাথায় স্কুল জানায় যে তাঁর চাকরি চলে গেছে। কিন্তু কী কারণে চাকরি গেল তা জানতে পারেননি শ্যামলী দেবী। ১৯৮০ সালের পর থেকে তাঁকে আর স্কুলে ঢোকার অনুমতি দেননি ওই স্কুলের প্রধান শিক্ষিকা। তাঁকে জানিয়ে দেওয়া হয় যে সে আর স্কুলে আসতে হবেনা। তারপর থেকে ২০০৫ সালে তাঁর  অবসরের দিন অবধি আর কোন বেতন পাননি । ১৯৮০ সালেই  ওই ঘটনার পরই তাঁর শিক্ষকতার চাকরি কেন কেড়ে নেওয়া হল সেই বিষয় জানতে চেয়ে  তিনি শিক্ষা দফতরের কাছে একটি আবেদন করেন।কিন্তু শিক্ষা দফতর এর কোনও সদুত্তর দিতে পারে নি। এরপর ১৯৮৬ সালে উপায়ান্তর না দেখে আদালতের দ্বারস্থ হন তিনি । মামলা শুরু হয় এবং দীর্ঘদিন চলে। ২০১৩ সালে হাইকোর্ট শ্যামলী দেবীর পেনশনের ব্যবস্থা করলেও তাঁর বকেয়া বেতন নিয়ে তখন পর্যন্ত কোনও সুরাহা হয়নি। ২৫ বছরের প্রাপ্য বেতন তিনি পাননি যেটা নিয়ে মামলা চলতে থাকে।

অবশেষে দীর্ঘ ৩৫ বছরের আইনি লড়াইয়ের পর সুবিচার পেলেন তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশে আট সপ্তাহের মধ্যে ১০ শতাংশ সুদ-সহ ২৫ বছরের বকেয়া বেতন পাবেন ওই শিক্ষিকা। হাইকোর্ট জানায় বাকি থাকা ওই ২৫ বছরের বেতন ১০ শতাংশ সুদ- সহ আগামী ৮ সপ্তাহের মধ্যে  মিটিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে । তাঁর  হয়ে এই মামলাটি লড়েছেন আইনজীবী রবিলাল মৈত্র। প্রচণ্ড লড়াই এবং ক্রমাগত ব্যর্থতা পেয়েছেন তিনি, কার্যত হাইকোর্টের এই রায় আবেগ বিহ্বল হয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষিকা শ্যামলী ঘোষ জানান , দেরিতে হলেও সুবিচার পেয়ে তিনি খুশি।



Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...