Thursday, June 18, 2026

Bengal: বাংলার দুই ফুটবলারের পাশে দাঁড়াল রাজ‍্য সরকার

Date:

Share post:

অল্পের জন‍্য হাতছাড়া হয়েছে সন্তোষ ট্রফি ( Santosh Trophy) । কেরলের (Keral) কাছে এগিয়ে থেকেও টাইব্রেকারে হেরেছে বাংলা(Bengal)। সেই বাংলা দলের দুরন্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক মনোতোষ চাকলাদার এবং দীলিপ ওরাও। সেই মনোতোষ এবং দিলীপের পাশে দাঁড়াল রাজ্য সরকার। দু’জনকেই সরকারি চাকরি দেওয়া হবে এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস বলেন,” দু’জনেরই আর্থিক অবস্থা খুব খারাপ। মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে ওদের সম্পর্কে শোনেন। সঙ্গে সঙ্গে মন্ত্রীসভার বৈঠকে তিনি নিজের কোটা থেকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করেন। দিলীপের বাবা পুরসভার সাফাইকর্মী। মা অন্যের বাড়িতে রান্না করে। মনোতোষও অত্যন্ত দরিদ্র পরিবারের। আগামী ৯ তারিখ ওদের কাছে চাকরির নিয়োগপত্র পৌঁছে যাবে।”

সন্তোষ ট্রফির প্রথম ম‍্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে গিয়ে মাথায় চোট পান মনোতোষ চাকলাদার। তারপরও সেই অবস্থাতেই তিনি খেলে যান। তাঁর সাহসিকতা প্রশংসিত হয়েছিল সে সময়। রাজমিস্ত্রির কাজ করেন মনোতোষের বাবা। ওপর দিকে নাগেরবাজারের কাজিপাড়ায় থাকেন দিলীপ। ফাইনালে কেরলের বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। কিন্তু দিলীপের ঘরে এখনও বিদ্যুৎ নেই। বাবা দক্ষিণ দমদম পুরসভার সাফাইকর্মী। অভাবের মধ্যে দিয়েই লড়াই করে বড় হয়ে উঠেছেন দিলীপ।

আরও পড়ুন:Bengal: রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে বাংলা

 

 

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...