Saturday, June 20, 2026

Corona Update:উদ্বেগ বাড়ছে মৃত্যু নিয়ে, বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

করোনা (Corona)কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল ২ শতাংশের বেশি। এবার রাজধানী দিল্লির (Delhi)পাশাপাশি করোনার থাবা ক্রমশ চওড়া হচ্ছে হরিয়ানাতেও, বাড়ছে উদ্বেগ। আইসিএমআর যদিও (ICMR)জানিয়েছে করোনার চতুর্থ ঢেউ নিয়ে তেমন উদ্বেগের কিছু নেই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এখনই সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে (Corona)আক্রান্ত হয়েছেন ৩,২৭৫ জন। এর মধ্যে রাজধানী দিল্লিতেই ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত, হরিয়ানাতেও আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০ এরও বেশি। অন্যদিকে করোনায় মৃত্যু নিয়েও চিন্তা থেকে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৫ জন। দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৯৭৫ জন।পাশাপাশি দেশে সুস্থতার হারও স্বস্তিজনক। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৪৭ হাজার ৬৯৯ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।

ক্ষমা চান অমিত শাহ: নন্দীগ্রামে দাঁড়িয়ে কড়া ভাষায় আক্রমণ কুণালের

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৯ কোটি ৬৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine)দেওয়া হয়েছে। জোরকদমে চলছে বুস্টার ডোজ দেওয়ার কাজ। সেরাম ইন্সটিটিউটের তৈরি ভ্যাকসিন এখন ১২ বছরের ঊর্ধ্বে সকলকে দেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...