Thursday, June 18, 2026

বেশি করে রসগোল্লা-দই খাওয়াক সৌরভ: ‘শাহী-ভোজ’ নিয়ে কৌতুক মমতার

Date:

Share post:

বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার, সন্ধেয় হঠাৎ খবর রটে শুক্রবার নাকি বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে নৈশভোজে যোগ দেবেন অমিত শাহ। এই নিয়ে এদিন তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন সাংবাদিকরা। রীতিমতো বিষয়টি নিয়ে কৌতুক করেন মমতা। হেসে বলেন, অমিত শাহ যেতেই পারেন। গতবারেও তো কতজনের বাড়ি গিয়েছিলেন। কলকাতায় এসেছেন সৌরভের সঙ্গে দেখা করতে যাবেন। “সৌরভকে বলো বেশি করে রসগোল্লা আর দই এনে খাওয়াতে। কারণ, এটা বাংলার বিশেষত্ব।”

শুক্রবার ইউনেস্কোর পুরস্কারের সম্মানে কেন্দ্রীয় সরকারের আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সৌরভে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। সেই অনুষ্ঠানে থাকবেন শাহ। এরপরেই বেহালা বীরেন রায় রোডে সৌরভের বাড়ি যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।

একুশের বিধানসভা ভোটের আগে জাতীয় দলের প্রাক্তন অধিনায়কে বিজেপিতে যোগ দেওয়ার খবর নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। জল্পনা ছিল সৌরভই নাকি হবেন বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ।  কিন্তু বাস্তবে তা ঘটেনি। রাজনীতির সঙ্গে দূরত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সৌজন্যে বজায় রেখেই চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একদিকে যেমন বর্ষীয়ান সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য সৌরভের অত্যন্ত ঘনিষ্ঠ। তেমনই সৌরভের বাড়ি গিয়ে চা খেয়ে এসেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অমিত শাহের যাওয়ার এই বিষয়টিকে যে মমতা বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন- রাজ্য পুলিশে বড়সড় রদবদল! CID -এর দ্বায়িত্বে কে?

 

Related articles

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...