Saturday, June 20, 2026

২০২৪-এ ক্ষমতায় আসবে না বিজেপি: তৃণমূল ভবন থেকে শাহকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিনই রাজ্যে এসে প্রশাসন তথা শাসকদলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এর প্রেক্ষিতে পরপর বক্তব্য থেকে তাঁকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানের মঞ্চের পরে মেট্রোপলিটনের তৃণমূলে অস্থায়ী নতুন কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকেও অমিত শাহর বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী। সরাসরি বলেন, ”২০২৪-এ কিছুতেই ক্ষমতায় আসবে না বিজেপি।” কাটমানি নিয়ে তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পাল্টা তীব্র আক্রমণ করে মমতা। বলেন, ”কাটমানির সংজ্ঞা কী? নানা ছুতোয় পাবলিকের পকেট থেকে যে টাকাটা কাটা হচ্ছে, ১৭ লক্ষ কোটি টাকা।সেটা কী? ছাঁটমানি? পকেট কাটা নয় সেটা?” কেন্দ্রে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তুমুল খোঁচা দেন তৃণমূল সুপ্রিমো।

রোজকার মিথ্যে কথা আসলে ভ্রষ্টাচার- বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বলেন মমতা। একই সঙ্গে বিজেপি ও সিপিআইএম-কে নিশানা করেন তৃণমূল নেত্রী। বলেন, সিপিএম-এর বি টিম বিজেপি। আর বিজেপির লিঙ্ক ম্যান সিপিএম।

উত্তরবঙ্গে দাঁড়িয়ে অমিত শাহের মন্তব্য করোনাকাল শেষ হলেই বাংলায় চালু হবে CAA। এর পাল্টা তোপ দাগেন মমতা। প্রশ্ন তোলেন, যদি নাগরিক না হয়, তাহলে ভোট দিয়ে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করলেন কী করে? কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “সিএ মানে আমি চার্টাড অ্যাকাউন্ট বুঝি। দেশে চার্টাড অ্যাকাউন্টের দরকার আছে।“ এর পর অমিত শাহের নাম না করে বলেন, “বার বার এসে একই মিথ্যে কথা বলে। NRC, CAA কোনওদিনও বাংলায় চালু হবে না।“

এদিন, বাংলায় ৩৫৬ ধারা প্রয়োগের দাবি নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “মিস্টার শাহ, হোম মিনিস্টার হিসেবে আমি আপনাকে সম্মান করি। আপনিও নাগরিক, আমিও নাগরিক। সেই হিসেবে সম্মান করি। কিন্তু আগুন নিয়ে খেলবেন না। আগে নিজে দিল্লি সামলান পরে বাংলায় নজর দেবেন। বাংলায় বিএসএফ রাজ চালাবেন না।’’

আরও পড়ুন- পরিবর্তন হননি অমিত শাহ: CAA-এর নামে নয়া “জুমলা”, ফের বাংলায় এসে কুৎসা

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...