Thursday, June 18, 2026

KIFF এ আমন্ত্রণ-টানাপোড়েন: মিমির অভিযোগের পাল্টা রাজ

Date:

Share post:

সদ্য সমাপ্ত  কলকাতা আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)দেখা গেলনা অভিনেত্রী সাংসদ মিমিl চক্রবর্তীকে( Mimi Chakraborty)। এই নিয়ে বেশ কানাঘুষো চলছিল আগে থেকেই। তারকার মেলা যেখানে, সেখানে তিনি উপস্থিত নেই কেন। সম্প্রতি চলচ্চিত্র উৎসবে তাঁর অনুপস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করছিলেন মিমি চক্রবর্তী।একরাশ অভিযোগ এবং ক্ষোভ উগরে দিয়েছিলেন সংবাদমাধ্যমের সামনে, বলেছিলেন,”কলকাতা  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যাওয়ার জন্য ইন্ডাস্ট্রির থেকে কোনও ফোন কল বা এসএমএস কিছুই আসে নি। যাঁরা এই কর্মকাণ্ডের দায়িত্বে ছিলেন, তাঁরাও সঠিকভাবে দায়িত্ব পালন করেননি।”

চলচ্চিত্র উৎসবে উপস্থিত না থাকবার কারণ হিসেবে মিমি জানান , “আমার লেটারবক্সে একটা আমন্ত্রণপত্র এসেছিল। ওই অবধি কিন্তু তারপর আয়োজকদের পক্ষ থেকে কেউ ফোন করে আমাকে যাওয়ার কথা বলেননি। আমি জানিও না, কবে ইভেন্ট হয়েছে,কোথায় কখন যাবো সেটাও আমাকে কেউ জানায়নি। সেজন্য আমি যাইনি।”

ক্ষোভ উগরে মিমি চক্রবর্তী আরও বলেন  “দিদি তো এই দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওনার পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না।”

মিমি চক্রবর্তীর এই অভিযোগই বহু প্রশ্নের জন্ম দিয়েছে? ‘কিছু মানুষ’ বলতে কাকে বা কাদের বোঝাতে চেয়েছেন মিমি ।

প্রসঙ্গত KIFF এর উৎসব কমিটির চেয়ারম্যান হলেন পরিচালক এবং বিধায়ক রাজ চক্রবর্তী।  যদিও এই  বিষয় পরিচালক রাজ চক্রবর্তী প্রথমে কোনও প্রতিক্রিয়া না দিলেও পরে জানিয়েছেন, “চলচ্চিত্র উৎসবের জন্য আমাদের হাতে পনেরোদিন সময় ছিল মাত্র। খুবই কম সময় এতবড় একটা উৎসবের আয়োজন করার ফলে দুদিন আগে সবাইকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। ১০ দিন আগে থাকতে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ পাঠানো সত্যি সম্ভব ছিলনা। এই পরিস্থিতিতে অভিনেত্রীর যদি উদ্যোক্তাদের কোনও আচরণ খারাপ লেগে থাকে তা হলে আয়োজকদের পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রার্থী।”

Related articles

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...