Thursday, June 18, 2026

শুভেন্দু-সুকান্তদের পাশে নিয়ে শাহ বোঝালেন BSF চালাবে BJP

Date:

Share post:

‘দুদিনের বঙ্গ সফরে এসে আজ, বৃহস্পতিবার সকালেই রাজ্যে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একুশের বিধানসভা নির্বাচনের পর এটাই অমিত শাহের প্রথম রাজ্য সফর। আজ প্রথমদিন মূলত সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথমদিনের কর্মসূচিতেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এদিন দমদম বিমানবন্দরে শাহকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এরা তিনজনেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই কপ্টারে প্রথমে হিঙ্গলগঞ্জ এবং পরে বনগাঁর হরিদাসপুরে বিএসএফের অনুষ্ঠানে যোগ দেন। নিশীথ প্রামানিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি অমিত শাহের এই সরকারি কর্মসূচিতে সঙ্গে থাকতেই পারেন। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের কোনও অংশ নয়, তিনি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই কপ্টারে সওয়ার হলেন? প্রশ্ন উঠতে শুরু করেছে সংশ্লিষ্ট মহলে। সুকান্ত মজুমদার সাংসদ হলেও তিনি রাজ্য বিজেপির সভাপতি, তিনিও বা কীকরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএসএফের অনুষ্ঠানে যোগ দিলেন? কারণ, শুভেন্দু ও সুকান্ত, দুজনেই বিজেপির প্রতিনিধি। আর যদি শুভেন্দু যদি বিজেপির প্রতিনিধি না হয়ে নিজেকে বিধায়ককে বা বিরোধী দলনেতা দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার যুক্তি দেখান, তাহলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় রাজ্য সরকারের কোনও প্রতিনিধিকে কেন সঙ্গে নিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী?

তাহলে কি অমিত শাহের এই সফরে সরকারি কর্মসূচিতে দলতন্ত্র কায়েম করতে চাইছে বিজেপি? এখন থেকে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ পরিচালনা করবে বিজেপি? সংশ্লিষ্ট মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার মোদি-শাহ জুটি বিএসএফকে গৈরিকীকরণ করার পথে হাঁটছে।

 

 

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...