Thursday, April 2, 2026

RCB: জয়ে ফিরলেও ব‍্যাটিং নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসির

Date:

Share post:

হারের হ‍্যাটট্রিকের পর অবশেষে জয়ে ফেরা। বুধবার রাতে চেন্নাই সুপার কিংসকে (CSK) ১৩ রানে হারিয়ে জয়ে ফিরেছে  চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। সিএসকের বিরুদ্ধে জয় পেলেও দলের ব‍্যাটিং নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসির। বললেন, ব‍্যাটিং-এ উন্নতি করতে হবে।

সাংবাদিক সম্মেলনে ফ‍্যাফ বলেন,” বোলাররা ভালো বল করেছে। বেশ কয়েকটি ভালো ক্যাচ ধরেছি আমরা। দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় সুবিধা হচ্ছে। আমার উপর চাপ কমছে। কিন্তু আমাদের ব্যাটিংয়ে এখনও অনেক উন্নতি করতে হবে। এ ভাবে পর পর উইকেট হারালে চলবে না। এক জনকে অন্তত শেষ পর্যন্ত খেলতে হবে। ”

তবে এই জয়টা যে দরকার ছিল সেটা জানাতে ভুললেন না ফ‍্যাফ। তিনি বলেন,” আমাদের এই জয়টা দরকার ছিল। কিন্তু ব্যাট হাতে খুব বেশি রান আমরা করতে পারিনি। আরও বেশি রান করতে হত। তবে জিতেছি সেটা ভাল ইঙ্গিত। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।

বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট করে ২০ ওভারে ১৭৩ রান করে বেঙ্গালুরু। পরে ব্যাট করতে নেমে ১৬০ রানে শেষ হয়ে যায় ধোনিদের ইনিংস।

আরও পড়ুন:UEFA Champions League: উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ

Related articles

এসআইআর তালিকায় ‘ডিলিটেড’, ক্যানিং-এ আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

ফের বাংলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ (SIR Controversy Death)! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব...

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...