Saturday, June 20, 2026

জুয়ার আসরে বিবাদ, গুলিবিদ্ধ এক

Date:

Share post:

জুয়ার আসরে বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন এক ব্যাক্তি। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদহের মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুলিবিদ্ধ যুবকের নাম আসগার শেখ (৩৭)। পেশায় মাংস ব্যবসায়ী।

ঠিক কী নিয়ে বিবাদ? পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে থেকে মালদহর মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায় জুয়ার আসর বসেছিল। ইদ উপলক্ষে এলাকার বেশ কিছু যুবক একত্রিত হয়েছিল। সেখানেই জুয়া খেলা চলছিল। বৃহস্পতিবার ভোর নাগাদ জুয়ার আসরে নিজেদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু:জন। তাদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র নিয়ে আসগর শেখের ওপর হামলা চালায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয়রা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পিঠের নিচে গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। গুলির খোল উদ্ধার করা হয়েছে।

0

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...