Saturday, June 20, 2026

আমরা যেটা বলি-সেটা করি, অন্যরা কুৎসা করে : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠানে যা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)-

• আজ তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি।
• আজকের দিনটি মা-মাটি-মানুষের জন্য উৎসর্গ করলাম।
• আজ ২০লক্ষ মা-বোনেরা একসঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছেন।
• লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার।
• নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছি, কাজগুলি করতে পেরে আমি গর্বিত।
• ৩৪ বছর নরকঙ্কালের মালা পরিয়েছো।
• ভুয়ো খবর দিলেও শাস্তি হতে পারে, আইনে সেটা বলা আছে।


• বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো।
• আমরা করেছি লক্ষ্মীর ভাণ্ডার, ওরা করে কুৎসার ভাণ্ডার।
• ভেজাল খবর দেখবেন না।
• এটা বাংলা, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ নয়।
• কেউ দোষ করলে আমরা রাজনৈতিক রং দেখি না।
• উত্তরপ্রদেশে ধর্ষণের অভিযোগ জানাতে গেলে ধর্ষিতা হতে হয়।


• কন্যাশ্রীরা টাকা পায়, কৃষকরা টাকা পায়।
• কেন্দ্রীয় সরকার ৮০০ ওষুধের দাম বাড়িয়েছে।
• আড়াই কোটি লোক স্বাস্থ্যসাথী পায়।
• কয়েক হাজার শিশুর বিনামূল্যে হার্ট অপরেশন হয়েছে।
• কেউ মারা গেল সৎকারের জন্য সরকার থেকে টাকা দেওয়া হয়।
• আজ বাইরে থেকে লোক এসে বলে কী ছিল, আর কী হয়েছে।


• কয়লা না পেয়ে অনেক ট্রেন বাতিল করেছে কেন্দ্র।
• ১০ বছর ধরে আমরা দুর্গাপুজোকে পৃষ্ঠপোষকতা করায় আজ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে।
• ১১বছরে যা করেছি আমি চ্যালেঞ্জ করছি কেউ করে দেখাক।


• সারা দেশটাকেই বিক্রি করে দিয়েছে।
• আমরা মেলাই আর তোমরা বিভেদ করো।
• ব্যক্তি স্বার্থ বড়ো না, সবার স্বার্থই বড়।

আরও পড়ুন:ধর্ষণের জেরে জন্মানো সন্তানকে দিতে হবে ক্ষতিপূরণ, রায় বোম্বে হাইকোর্টের

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...