Saturday, June 20, 2026

UEFA Champions League: উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ

Date:

Share post:

একেই বলে প্রত্যাবর্তন। অবিশ্বাস্য প্রত্যাবর্তন। বুধবার রাতে বার্নাবিউ দেখল এক ফিরে আশার লড়াই। হার না মানার এক অবিশ্বাস্য লড়াই। উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে ( UEFA Champions League) ফাইনালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম‍্যাঞ্চেস্টার সিটিকে( Manchester City) ৩-১ গোলে উড়িয়ে দিল করিম বেঞ্জেমারা। দুই লেগ মিলিয়ে ম‍্যাচের ফলাফল ৬-৫। ফাইনালে রিয়ালের সামনে লিভারপুল ( Liverpool)।

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে ঘরের মাঠে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছিল পেপ গুয়ার্দিওয়ালার দল। তাই ফাইনালে ওঠার জন্য বুধবার করিম বেঞ্জেমাদের অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হত। আর সেমিফাইনালের দ্বিতীয় লেগে যেন সেই হার না মানা জেদ নিয়ে মাঠে নেমে ছিল রিয়াল। কিন্তু ৭৩ মিনিটে বিপর্যয় নেমে আসে রিয়াল শিবিরে। বের্নার্দো সিলভার পাস থেকে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। কিন্তু এরপরই আক্রমণে ঝাঁঝ বাড়ায় রিয়াল। যার ফলে ম‍্যাচের ৯০ মিনিটে বেঞ্জেমার পাস থেকে রিয়ালের হয়ে ১-১ করেন রদ্রিগো। এক মিনিটের মধ্যেই ম্যান সিটি ডিফেন্ডারদের ভুলে হেডে রিয়ালকে ২-১ এগিয়ে দেন সেই রদ্রিগো। নির্ধারিত সময়ে দুই পর্ব মিলিয়ে ম‍্যাচের ফল ৫-৫ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে পেনাল্টি থেকে ৩-১ করেন বেঞ্জেমা। আর এই জয়ে ফলে উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের টিকিট পাঁকা করে ফেলল রিয়াল। ফাইনালে তাদের মুখোমুখি লিভারপুল।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...