Friday, June 19, 2026

সুখবর!শীঘ্রই রাজ্যে শিক্ষক নিয়োগ, জানাল এসএসসি

Date:

Share post:

তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তিতে বড় ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের। বৃহস্পতিবার সকালে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের কথা জানাল স্কুল সার্ভিস কমিশন। এই মর্মে কমিশনের তরফে একটি নোটিস জারি করা হয়েছে। তাতে স্পষ্টতই জানানো হয়েছে, খুব শীঘ্রই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জুনিয়র হাই স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগ করা হবে।



আরও পড়ুন:তৃণমূল সুপ্রিমোর চাপে প্রয়োগরাজের গণহত্যার অভিযোগ দায়ের NHRC-এর : দোলা

বিজ্ঞপ্তিতে কী পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকাদের মনোনয়ন হবে, তা বিশদে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি আলাদা একটি নোটিসে সহকারী শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়োগের কথাও জানিয়েছে কমিশন। শুধু তাই নয়, নোটিসে নিয়োগের জন্য কীভাবে আবেদন করা যাবে থেকে শুরু করে কবে তা জমা দেওয়া হবে এবং কোন প্রক্রিয়ায় লিখিত আবেদন পরীক্ষা হবে, কাউন্সেলিংই বা কী ভাবে হবে, তার পুরোটাই নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো থাকবে।


ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের কাছে কত সংখ্যক শূন্যপদ রয়েছে, তার তালিকা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গোটা বিষয়টি নিয়ে বেশ কয়েকবার পর্যালোচনা বৈঠক করেছেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছিল। সেখানে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন এসএসসিতে নিয়োগ হবে। সেই কথা রাখলেন তিনি।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...