Tuesday, March 31, 2026

Mumbai Indiance: মুম্বই দলে কি প্রথম একাদশে সুযোগ পাবেন সচিন পুত্র অর্জুন তেনডুলকর? কী বললেন জয়বর্ধনে?

Date:

Share post:

আগামীকাল গুজরাত টাইটান্সের ( Gujrat Titans) বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indiance)। চলতি আইপিএলে (IPL) দলের বেশ কিছু ক্রিকেটার খারাপ ফর্মে থাকায় অনেক নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনও সুযোগ পাননি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। তিনি কি এবার সুযোগ পাবেন দলে? সেই প্রশ্নের জবাব দিলেন মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে।

এদিন সাংবাদিক সম্মেলনে জয়বর্ধনে বলেন,” দলের প্রত্যেকের খেলার সুযোগ রয়েছে। আমাদের দেখতে হবে কোন ম্যাচে সেরা একাদশ কী হতে পারে। বাকি সব ম্যাচ জিততে চাইছি আমরা। সেই লক্ষ্যেই প্রথম একাদশ বেছে নেওয়া হবে। যে ভালো পারফরম্যান্স করতে পারবে, সেই দলে সুযোগ পাবে।”

এদিকে দলের জয়ের পরে দলের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে বলে জানিয়েছেন মাহেলা। এই নিয়ে তিনি বলেন, “আমরা প্রথম ম্যাচ জিতেছি। তাই ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। যদি আমাদের মনে হয় কোনও ম্যাচে অর্জুনকে দরকার তা হলে ও অবশ্যই সুযোগ পাবে। সব কিছুই নির্ভর করছে সেই ম্যাচের উপর।”

আরও পড়ুন:Bengal: বাংলার দুই ফুটবলারের পাশে দাঁড়াল রাজ‍্য সরকার

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...