Friday, April 3, 2026

Bengal: বাংলা দলের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করল আইএফএ, আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

শুক্রবার বাংলা (Bengal) দলের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করলেন আইএফএ সহ-সভাপতি পার্থসারথি গঙ্গোপাধ্যায়। সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) ভালো খেলেছে দল। অল্পের জন‍্য হাতছাড়া হয়েছে ট্রফি। আবার বৃহস্পতিবার প্রস্তুতি ম‍্যাচে এটিকে মোহনবাগানকে হারিয়েছে মনোতোষ চাকলাদার, দীলিপ ওরাঁওরা। আর শুক্রবারই বাংলা দলের জন‍্য বিশেষ আয়োজন করলেন আইএফএ সহ-সভাপতি। কোচ রঞ্জন ভট্টাচার্য‍‍্য-সহ বাংলার গোটা দলই এই মধ্যাহ্নভোজে হাজির ছিল। ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও।

এদিন সোনারপুরের একটি বেসরকারি স্কুলে মিলিত হয়েছিলেন বাংলার ফুটবলাররা। সন্তোষ ট্রফি খেলে ফেরার পর বাংলার ফুটবলাররা সহ-সভাপতির কাছে আবেদন করেছিলেন একটি মধ্যাহ্নভোজের। সেই আবেদনে সাড়া দিয়েই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে ভাত, ডাল, তরকারি এবং তিন রকমের মাছের ব্যবস্থা ছিল। পরে স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে ছবিও তোলা হয়। এমনটা জানান হল আইএফএ-এর পক্ষ থেকে।

এদিকে সন্তোষ ট্রফিতে ভালো পারফরম্যান্স করার জন‍্য বাংলা দল-সহ আইএফএ চা-চক্রে আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:Delhi Capitals: নিজের শতরান নয়, দলের জয় ওয়ার্নারের কাছে আগে, জানালেন পাওয়েল

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...