Tuesday, June 23, 2026

একদিনের জন্য বলুন বাই বাই ডায়েট

Date:

Share post:

শরীর সম্পর্কে আজকাল কেই বা সচেতন নয়। জিম, যোগা, বিভিন্নরকম শরীরচর্চার পাশাপাশি ডায়েট এখন মাস্ট। রোগা-মোটা এসব নিয়ে আমরা কমবেশি সবাই সচেতন। তাই ডাক্তারের পরামর্শমত খাবারেও লাগাম বসাতে বাধ্য সকলেই। খারাপ খাবার হলেও খেতে হবে। আবার জিভে জল আনা খাবার হলে একটা ‘বিগ নো’ বলতে বাধ্য হই। তবে এমনটা কখনও ভেবেছেন কী, একটা দিন এমন যদি পাওয়া যেত যেদিন যা ইচ্ছা তেমন খাওয়া যেত। মানে বাংলায় যাকে বলে ভুরিভোজ! আজ এমনই একটা দিন। পাত পেড়ে খেয়ে ফেলুন যা মন চায়। ডায়েটকে বলুন বাই বাই। কারণ আজ ইন্টারন্যাশন্যাল নো ডায়েট ডে।

আরও পড়ুন:USA:আবহাওয়ার খামখেয়ালিপনা, সংকট মোকাবিলায় নতুন গবেষণা কেন্দ্র


জানেন কী কবে থেকে পালিত হয় ইন্টারন্যাশন্যল ডায়েট ডে?

১৯৯২ সালের ৬ মে প্রথম ব্রিটেনে পালিত হয় ‘NO Diet Day’। এরপর ধীরে ধোরে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারতেও এই দিনটি পালিত হতে শুরু করে। বডি টাইপ, ফ্যাট ফোবিয়া নিয়ে সারা বিশ্বে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়।


কেন পালিত হয় দিনটিঃ

ম্যারি ইভানস ইয়ং অতিরিক্ত ডায়েট মেনে চলার কারণে স্নায়ু রোগের সমস্যার শিকার হন। তখন তাঁর মনে হয়, স্বাস্থ্যের জন্যেই এমন একটা দিন অবশ্যেই রাখা দরকার, যেদিন মানুষ ডায়েট ভেঙে ইচ্ছামত যা খুশি খেতে পারবে। সেই শুরু। প্রত্যহমে তিনি ও তাঁর দুই মেয়ে ‘NO Diet Day’ -এর প্রচার শুরু করেন। আজ সারা বিশ্বে ছড়িয়ে দিনটি।


বলা চলে আজ হল পছন্দমত সবরকম খাওয়ার দিন। সর্বোপরি নিজেকে ভালোবাসার দিন । অতিরিক্ত ওজন অবশ্যি শরীরের জন্য খারাপ। তাই বলে অতিরিক্ত ডায়েটও আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই নিজের উচ্চতা ও ওজনের মধ্যে সামঞ্জস্য বুঝে ডায়েট করা উচিত। অযথা মানসিক চাপ নেবেন না। তাতে ডায়েট করলেও শরীর খারাপ হতে পারে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...