Tuesday, June 23, 2026

USA:আবহাওয়ার খামখেয়ালিপনা, সংকট মোকাবিলায় নতুন গবেষণা কেন্দ্র

Date:

Share post:

প্রকৃতির খামখেয়ালিপনা বোঝার সাধ্য মানুষের নেই। হঠাৎ হঠাৎ আবহাওয়ার (Weather)পরিবর্তনে জেরবার গোটা বিশ্ব। এবার বিশ্বে জলবায়ুর (climate)পরিবর্তন সংক্রান্ত সঙ্কটের মোকাবিলায় নয়া উদ্যোগ আমেরিকার (USA)। ৭,৭৬০ কোটি টাকা ব্যয় করে তৈরি হচ্ছে নয়া গবেষণা কেন্দ্র।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Stanford University) ৭০ বছরের ইতিহাসে তৈরি হল নতুন নজির। এবার বিশ্বের জলবায়ু সংক্রান্ত সমস্যার মোকাবিলা করার জন্য গবেষণার উদ্দেশ্যে ১০১ কোটি ডলার ব্যয়ে তৈরি করা হচ্ছে নতুন একটি প্রতিষ্ঠান। শিল্পপতি জন ডোয়ের এবং তাঁর স্ত্রী অ্যানের অর্থসাহায্যে গড়ে তোলা হবে ‘স্ট্যানফোর্ড ডোয়ের স্কুল অব সাস্টেইনেবলিটি’ নামে গবেষণা প্রতিষ্ঠানটি। আর  শীর্ষে থাকবেন আমেরিকা প্রবাসী বঙ্গসন্তান অরুণাভ মজুমদার(Arunavo Majumdar)।

‘স্ট্যানফোর্ড ডোয়ের স্কুল অব সাস্টেইনেবলিটি’-র প্রথম ডিন হিসেবে ঘোষণা করা হয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণের নাম। নতুন দায়িত্ব পাওয়ার পরে অরুণ বলেছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জটিল সমস্যাগুলির স্থায়ী সমাধানে আমাদের প্রতিষ্ঠান গবেষণালব্ধ জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের পথে হাঁটবে।

ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেটিরিয়াল সায়েন্সের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জে প্রিকোর্ট প্রোভোস্টিয়াল চেয়ার প্রফেসর অরুণ প্রিকোর্ট ইনস্টিটিউট অব এনার্জির সহ-অধিকর্তার পদেও ছিলেন। ২০০৯ সালে তদানীন্তন প্রেসিডেন্ট ওবামা, সেনেটের অনুমোদন নিয়ে অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সি-এনার্জি (এআরপিএ-ই)-র প্রতিষ্ঠাতা অধিকর্তা হিসাবে মনোনীত করেছিলেন তাঁকে ।২০১১-র মার্চ থেকে ২০১২-র জুন পর্যন্ত আমেরিকায় বিদ্যুৎ দফতরের আন্ডার সেক্রেটারি পদেও ছিলেন অরুণ। বাইডেন সরকারের বিদ্যুৎ সচিব হিসেবেও তাঁর নাম আলোচনায় এসেছিল।



Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...