Thursday, June 25, 2026

Delhi Capitals: নিজের শতরান নয়, দলের জয় ওয়ার্নারের কাছে আগে, জানালেন পাওয়েল

Date:

Share post:

নিজের শতরান থেকেও দলের জয়কে বেশি গুরুত্ব দিয়েছেন দিল্লি ক‍্যাপিটালসের ( Delhi Capitals) ব‍্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)। এমনটাই জানালেন দিল্লির আরেক ক্রিকেটার রভমান পাওয়েল (Rovman Powell )। ম‍্যাচ শেষে পাওয়েল বলেন, অস্ট্রেলীয় ব্যাটার নিজের শতরানের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দলের মোট রানকে।

বৃহস্পতিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন ওয়ার্নার-পাওয়েল জুটি। তাদের ব‍্যাটিং-এর কারণে ২১ রানে হারের মুখ দেখে হায়দরাবাদ। শেষ ওভার শুরু হওয়ার আগে নিজেদের মধ্যে কথা বলছিলেন দিল্লির দুই ব্যাটার। সে সময়ই ওয়ার্নারকে শতরান পূর্ণ করার প্রস্তাব দেন পাওয়েল।

এই নিয়ে পাওয়েল বলেন,” ওভার শুরুর আগে আমি ওয়ার্নারকে জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কি একটা খুচরো রান চাও? তাহলে তুমি শতরানের জন্য চেষ্টা করতে পারবে।’ ও আমাকে বলে, ‘শোন, এ ভাবে ক্রিকেট খেলা যায় না। তোমার যতটা বেশি রান তোলার চেষ্টা করা উচিত। দলের যেটা ভালো সেটা করো। ওয়ার্নারের কথা শুনে আমি সেই চেষ্টাই করেছি।”

আরও পড়ুন:Delhi Capitals: দিল্লির কাছে হার, হারের কারণ হিসাবে কী ব‍্যাখ‍্যা দিলেন হায়দরাবাদ অধিনায়ক?

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...