Saturday, June 13, 2026

Delhi Capitals: দিল্লির কাছে হার, হারের কারণ হিসাবে কী ব‍্যাখ‍্যা দিলেন হায়দরাবাদ অধিনায়ক?

Date:

Share post:

হারের হ‍্যাটট্রিক। পরপর তিন ম‍্যাচে হেরে কিছুটা হতাশ সানরাইজার্স হায়দরাবাদের (SRH) অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। বৃহস্পতিবার দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) কাছে ২১ রানে হায়দরাবাদ। আর এই হারের কারণ হিসাবে বিপক্ষ দলের ব‍্যাটার ডেভিড ওয়ার্নারের দুরন্ত ইনিংসের পাশাপাশি হায়দরাবাদ দলের ব‍্যাটারদের রান না করতে পারাকে তুলে ধরলেন কেন।

সাংবাদিক সম্মেলনে উইলিয়ামসন বলেন,” ওয়ার্নার এবং পাওয়েল দু’টো দুর্দান্ত ইনিংস খেলল। ওদের ইনিংসগুলোই দিল্লিকে জয়ের জায়গায় পৌঁছে দেয়। ইনিংসের মাঝামাঝি সময়েই মনে হয়েছিল ওরা বড় ইনিংস গড়বে।”

এরপাশাপাশি উইলিয়ামসন বলেন,” আমাদের ব্যাটারদের রান তাড়া করার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হতে হবে। নিজেদের বিশ্বাস করতে হবে, এই রান তাড়া করা সম্ভব।”

উইলিয়ামসন নিজেও চলতি আইপিএলে সেরা ছন্দে নেই। সে কথা মেনে নিয়েছেন তিনি। এই নিয়ে কেন বলেন, “যে কেউ সব সময়ই চাইবে যত বেশি সম্ভব রান করতে। আমি খুবই পরিশ্রম করছি। চেষ্টা করছি দলের জন্য অবদান রাখতে। নিজের খেলার প্রতি আরও ধৈর্য্যশীল এবং দায়বদ্ধ হওয়ার চেষ্টা করছি।”

আরও পড়ুন:Ajaz Patel: মানবিক আজাজ, মহৎ কাজে ১০ উইকেট নেওয়া জার্সি নিলামে তুললেন তিনি

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...