Saturday, June 13, 2026

৬মাস পরে খুলল কেদারনাথের মন্দির, কয়েক কুইন্টাল ফুলে সেজেছে মন্দির

Date:

Share post:

অপেক্ষার অবসান। ৬মাস পরে খুলে গেল কেদারনাথের মন্দির (Kedarnath Temple)। শুক্রবার, সকাল ৬টা ২৫মিনিটে খুলেছে কেদারনাথ মন্দিরের দরজা। বিধি মেনে পুজোপাঠের আয়োজন করা হয়েছিল। শৈব মতে পঞ্চমুখী শিবলিঙ্গের পুজো হয়েছে। কয়েক কুইন্টাল ফুলে সেজেছে মন্দির (Temple) চত্বর। উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Puskar Singh Dhami)। পুজো দেন তিনি। বলেন, কেদারনাথের দরজা খুলেছে এটা বড় দিন। দুই বছর পর চারধাম যাত্রা শুরু হয়েছে বলে জানান ধামি।

শীতের সময় ৬মাসের জন্য বন্ধ হয়ে যায় কেদারনাথের মন্দির। সেই মতো এবারও নভেম্বরে মন্দিরের দরজা বন্ধ হয়। ৩ মে খুলেছে গঙ্গোত্রী যমুনোত্রী। এদিন খুলল কেদাননাথ মন্দির। ৮ তারিখ খুলবে বদ্রীনাথের মন্দির। প্রথমদিনই বিপুল ভক্ত সমাগম ঘটে কেদারনাথ  মন্দিরে।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...