Saturday, June 13, 2026

পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর রায়, কাদেরের বিচারে গ্রাহ্য হবে না নির্যাতিতার বয়ান!

Date:

Share post:

পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর রায় দিল হাইকোর্ট (High Court)। মূল অভিযুক্ত কাদের খানের (Kader Khan) বিচারপর্বে গ্রাহ্য হবে না নির্যাতিতা সুজেট জর্ডনের বয়ান। শুক্রবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির (Joymalya Bagchi) ডিভিশন বেঞ্চ। পার্ক স্ট্রিট (Park Street) গণধর্ষণকাণ্ডের প্রথম পর্যায়ে ৪ অভিযুক্তকে গ্রেফতার করে বিচার শুরু হয় নিম্ন আদালতে। সেখানে সাক্ষ্য দিয়েছিলেন সুজেট। পরবর্তীকালে নির্যাতিতার মৃত্যুর পরে ধরা পড়ে প্রধান অভিযুক্ত কাদের খান।

সেই কারণেই নির্যাতিতার বয়ান ও তাঁর দেওয়া বাকি তথ্য কাদের খানের বিচারপর্বেও ব্যবহার করার জন্য নিম্ন আদালতে অনুমতি চায় পুলিশ। নগর দায়রা আদালত সেই অনুমতি দেয়। তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানায় কাদের। সেই মামলাতেই এই নির্দেশ দিল হাইকোর্টে ডিভিশন বেঞ্চ।

দশ বছর আগে ফেব্রুয়ারিতে পার্ক স্ট্রিটে একটি পাঁচতারা নাইট ক্লাবের বাইরে থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয়। ঘটনায় সুমিত বজাজ, নাসির খান আর রুমান খান গ্রেফতার হয়। ফেরার ছিল মূল অভিযুক্ত কাদের ও আলি। ২০১৫-র ডিসেম্বরে অন্য তিন অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল কলকাতার নগর দায়রা আদালত।

২০১৬-র ২৯ সেপ্টেম্বর গাজিয়াবাদ থেকে কাদের ও আলিকে ধরা হয়। কিন্তু তার আগেই ২০১৫-র ১৩ মার্চ এনসেফ্যালাইটিসে মারা যান সুজেট। ২০১৮ সালের এপ্রিলে কাদের ও আলির বিরুদ্ধে চার্জ গঠন হয়।

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...