Saturday, June 13, 2026

বাংলার আপ্যায়ণের রীতি মেনেই দই-রসগোল্লার কথা বলেছেন দিদি: ‘শাহিভোজ’ নিয়ে আর কী জানালেন মহারাজ

Date:

Share post:

অবশেষে বিষয়টি নিশ্চিত করলেন মহারাজ। শুক্রবার, সন্ধেয় ভারতের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (Sourabh Ganguli) বাড়িতে নৈশভোজ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবারই শাহিভোজ নিয়ে কৌতুক করেন মুখ্যমন্ত্রী। বলেন, “সৌরভকে বলো, বেশি করে দই-রসগোল্লা খাওয়াতে।“ এদিন, এই বিষেয় সৌরভ বলেন, “দিদি বাঙালি রীতি মেনেই অতিথিদের আপ্য়ায়ণে দই-রসগোল্লা খাওয়ানোর কথা বলেছেন।“ তবে, মেনুতে আর কী কী থাকবে, তা নিয়ে খোলসা করতে চাননি মহারাজ। তিনি শুধু বলেন, নিরামিষ পদই থাকবে। বাঙালী-গুজরাটি মিলিয়েই পদ নির্বাচন করা হয়েছে বলে সূত্রের খবর।

কী কারণে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? মহারাজের বলেন, “ওঁর সঙ্গে আমার বহুদিনের আলাপ। খেলার সময়েও দেখা হত। এবারও দেখা হবে। আমি ওঁর ছেলের সঙ্গে কাজ করেছি। এর থেকে বেশি কিছু নয়।“ একই সঙ্গে সৌরভ বলেন, অনেক কিছুই রটে। মমতাও বৃহস্পতিবার, এই বিষয়টি নিয়ে কৌতুক করে বুঝিয়ে দেন, তিনি পাত্তা দিতে চান না। আর এদিন সৌরভও জল্পনা ওড়ালেন। এখন মহারাজের ‘শাহিভোজে’ কী শাহি-আলাপ হয় সেটাই দেখার।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...