Wednesday, June 3, 2026

কাশীপুরে মৃত যুবকের মা-কে নিয়ে হাইকোর্টে বিজেপি, ময়নাতদন্ত রদের আর্জি

Date:

Share post:

কাশীপুরে “যুবমোর্চা নেতা”র রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে কড়া নাড়ল বিজেপি। জানা গিয়েছে, ময়নাতদন্ত আপাতত বন্ধ রাখার আর্জি জানিয়েছেন নিহত যুবকের মা। এই ঘটনার মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। কাশীপুরে মৃত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মা’কে নিয়ে হাইকোর্টের উদ্দেশে রওনা দেন বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। যদিও অর্জুনের মা-কে গাড়িতে তোলার সময় প্রিয়াঙ্কা জানান, তাঁকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন।

অন্যদিকে, হাইকোর্টে মামলায় বিষয়টিকে কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তাঁর দাবি, মৃত যুবকের মায়ের এই মুহূর্তে যা মানসিক অবস্থা তাতে তিনি মালমা করার জায়গায় নেই। বিজেপি জোর করে এটা করছে। দেখছে হবে মামলার আবেদনে আদৌ মৃতের মায়ের স্বাক্ষর রয়েছে কিনা।

অন্যদিকে, কাশীপুরে যুবকের মৃতদেহ সামনে আসার পর প্রায় ৬ ঘন্টার চেষ্টায় বিক্ষোভ সরিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাতে হয় পুলিশকে।

উল্লেখ্য, আজ শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিজেপি যুবমোর্চা নেতা বছর ছাব্বিশের অর্জুন চৌরাশিয়ার দেহ উদ্ধার হয়। পরিবার ও বিজেপি সমর্থকদের দাবি খুন করা হয়েছে অর্জুনকে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় পা রেখেই মৃত যুবমোর্চা নেতার কাশীপুরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন:বিয়ের মরশুমে সুখবর, ফের দাম কমল সোনা- রুপোর 

 

 

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...