Wednesday, June 24, 2026

বিয়ের মরশুমে সুখবর, ফের দাম কমল সোনা- রুপোর 

Date:

Share post:

বিয়ের মরশুমে সোনা (Gold)কিনবেন ভাবছেন? তাহলে আর দেরি নয় আজই চলে যান। কারণ অক্ষয় তৃতীয়ার পর দাম বাড়লেও ফের কমল সোনার দাম।পাশাপাশি  রুপোর(Silver)দামেও দেখা গেল আমূল পরিবর্তন। কমে গেল রুপোর দামও ।

গত তিনদিনের সোনা-রুপোর দামের সঙ্গে যদি  তুলনা করা হয় তাহলে দেখা যাবে গতকালের তুলনায় অনেকটা কমেছে সোনা- রুপোর দাম। অক্ষয় তৃতীয়ার পর ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ২০০ টাকা কমে হয়েছিল ৪৭,০০০ টাকা। গতকাল সোনার দাম আবার ৪০০ টাকা বেড়ে যায় এবং দাম গিয়ে দাঁড়ায় ৪৭,৪০০ টাকা। শুক্রবার ফের একবার সোনার দামে পতন দেখা দিল।এদিন ২২ ক্যারেট সোনার ১০গ্রামের দাম হল ৪৭,১০০ টাকা।

এদিকে গতকালের তুলনায় রুপোর দাম কমেছে।গতকাল রুপোর দাম  ছিল ৬৩,৮০০ টাকা। আজ  ১ কেজি রুপোর বাটের দাম দাড়িয়েছে ৬২,৩০০ টাকা। সেখানে ১০ গ্রাম রুপোর দাম ৬২৩ টাকা।গত দু’দিন দাম বাড়ার পর এদিন রুপোর কমল বেশ খানিকটা। এই মুহূর্তে বিশ্বে সোনার দাম ১ ট্রয় আউন্সের দাম ১,৮৭৫.৬৯ ডলার।

আরও পড়ুন:কাশীপুর : প্রায় ৬ ঘন্টার চেষ্টায় মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...