Wednesday, June 24, 2026

কলকাতায় নেমেই সোজা কাশীপুরের ঘটনাস্থলে অমিত শাহ

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু’দিনের বঙ্গ সফরের আজ শেষদিন। এদিন সকালে তিনি প্রথমে ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘা করিডর পরিদর্শন করেন। যদিও নির্ধারিত সময়ের প্রায় দেড়ঘন্টা পর শুক্রবার বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে অমিত শাহ তিনবিঘা করিডরে পৌঁছান। সেখান তিনি বিএসএফের কনফারেন্স হলে প্রায় এক ঘণ্টাখানেক বৈঠক করেন। জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ডিজি, এডিজি, আইজি এবং ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা। বৈঠক শেষে শাহ তিনবিঘা করিডর ঘুরে দেখেন।

আরও পড়ুন: কাশীপুর : প্রায় ৬ ঘন্টার চেষ্টায় মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ


সেখান থেকে গিঘাবাড়ি সীমান্ত ছাউনিতে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গেও দেখা করেন তিনি। অমিত শাহের সঙ্গে ছিলেন তাঁর ডেপুটি কোচবিহারের সংসদ সদস্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে এদিনও বিতর্ক উসকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএসএফের বৈঠকে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।




তিনবিঘা করিডর পরিদর্শনের পর সেখান থেকে দুপুর আড়াইটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন অমিত শাহ। তবে দলীয় কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় অমিত শাহ বিমানবন্দরে তাঁকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের সমস্ত সংবর্ধনার কর্মসূচি আগেই বাতিল করে দেন। বিমানবন্দর থেকে তিনি সোজা মৃত যুবমোর্চা নেতা অর্জুন চৌরাশিয়ার মৃত্যুর ঘটনাস্থলে এসে পৌঁছায়। সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামানিক। এবং যে জায়গা থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই পরিতক্ত ঘরেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মৃত যুবমোর্চার নেতা অর্জুনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন অমিত শাহ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...