Saturday, April 4, 2026

MCCI: একই মুদ্রার এপিঠ ওপিঠে ভারত- মার্কিন যুক্তরাষ্ট্র

Date:

Share post:

গত ৫ই মে মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ভারত – আমেরিকার মধ্যে বহুমুখী বন্ধন’। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মেলিন্ডা প্যাভেক। এছাড়াও এমসিসিআই – এর প্রেসিডেন্ট ঋষভ চন্দ্র কোঠারী, ডিরেক্টর জেনারেল সৌগত মুখার্জি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ললিত বেরিওয়ালা প্রমুখ। ২০২১ সাল থেকে মেলিন্ডা পাভেক মার্কিন কনসাল জেনারেল কলকাতা (ভারত)- এ কার্যভার শুরু করেন। তার আগে তিনি মার্কিন দূতাবাস হিসাবে বিজ্ঞান, উন্নয়নের ক্ষেত্রে টোকিও, ইসলামাবাদ, পাকিস্তান ছাড়াও অন্যান্য দেশের সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভারত ছিল ষষ্ঠ বৃহত্তম পরিষেবা সরবরাহকারী। ভারতের বৃহৎ বাজার অর্থনৈতিক বৃদ্ধি, উন্নয়নের জন্য অগ্রগতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য একটি অপরিহার্য বাজার গড়ে তুলেছে। গতমাসে পশ্চিমবঙ্গ সরকার সফলভাবে বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিট- এ বাংলাকে বিনিয়োগের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকার পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং প্রকৌশল কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিজিবিএস-এর অন্যতম অংশীদার দেশ। ফলে দ্বিপাক্ষিক ব্যবসার বিনিয়োগের এক অটুট সম্পর্কে বাঁধতে চলেছে ভারত- মার্কিন যুক্তরাষ্ট্র।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...