Wednesday, March 25, 2026

মেলা থেকে ফেরার পথে খুন টিটাগড়ের যুবক, তদন্তে পুলিশ

Date:

Share post:

মেলা থেকে বাড়ি ফেরার পথে টিটাগড়ে গুলিবিদ্ধ যুবক। মৃত যুবকের নাম সেলিম সাহাজি(১৮)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরগাজি বাবার মাজার এলাকায়। বৃহস্পতিবার রাতে মেলা থেকে ফেরার পথে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়্রা। এরপর তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা কেনই বা এই যুবককে হত্যা করল, তা জানার চেষ্টা চালাচ্ছে তারা।



আরও পড়ুন:কাশীপুরে মৃত যুবক পুরভোটে তৃণমূলের কর্মী ছিল, দাবি অতীন ঘোষের


জানা গিয়েছে, মৃত যুবক এলাকার একটি দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে মোড়লপাড়ায় ইদের মেলায় গিয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ সেখানে থাকেন। এরপর বাড়ি থেকে ফোন করায় একবন্ধুর সঙ্গে মেলা থেকে বেরিয়ে যান সেলিম। বাকি বন্ধুরা মেলাতেই ছিল তখন। গভীর রাতে তারা ফেরার সময় জিসি রোড ৪ নম্বর রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় সেলিমকে পড়ে থাকতে দেখেন তাঁরা।এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ সূত্রের খবর, মৃতের বাবা জানিয়েছেন, সম্প্রতি তাঁর একজনের সঙ্গে টাকা নিয়ে অশান্তি চলছিল। অনুমান করা হচ্ছে, সেই অশান্তির কারণেই খুন করা হয়েছে সেলিমকে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই মৃত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন টিটাগড়ের বাসিন্দারা।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...