Saturday, April 4, 2026

হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ টাটা ইস্পাত কারখানায়, আহত একাধিক

Date:

Share post:

ঝাড়খণ্ডের জামশেদপুরে(Jamshedpur) টাটা ইস্পাত কারখানায় (Tata Steel Plant) ভয়াবহ বিস্ফোরণ। তার জেরে কারখানার কোক প্ল্যান্টে ভয়ঙ্কর আগুন লেগে যায়।এই অগ্নিকান্ডের ফলে কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও আহত হয়েছে একাধিক কর্মী বলেই জানা গেছে। আগুনে লেলিহান শিখায় ঝলসে আহত হয়েছেন অন্তত তিনজন শ্রমিক। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের একাধিক ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের  টাটা মেডিকেল  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রায় ১১ জন চিকিৎসকের একটি দল তাঁদের চিকিৎসা করছেন বলে জানা গেছে।

এই দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল ১০টা বেজে ২০ মিনিট নাগাদ। আচমকা কোক প্ল্যান্টের ৬ নম্বর ব্যাটারির গ্যাস লাইনে বিস্ফোরণ হয়। বর্তমানে ওই ব্যাটারিটিতে কাজ বন্ধ রয়েছে এবং সেটা ভাঙার কাজই করা হচ্ছিল। স্থানীয় সূত্রের খবর, আচমকা তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। মূহুর্তে ছড়িয়ে পড়ে আগুন। ওয়েল্ডিং করে লিকেজ আটকানোর কাজ চলছিল। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, জেলা প্রশাসনের সঙ্গে সংস্থার আধিকারিদের ইতিমধ্যেই কথা হয়েছে। সকলে মিলে একসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

আরও পড়ুন:দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন: ব্যাপক মূল্যবৃদ্ধিতে মোদি সরকারকে তোপ মমতার

ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটে এবং আগুন লাগে তা নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে বলেই জানা গেছে। এর আগে ২০১৩ সালে জামশেদপুরের টাটা স্টিল প্ল্যান্টে একটি  বিস্ফোরণ হয়েছিল। তখন ১১ জন কর্মী আহত হন। প্রসঙ্গত: জামশেদপুর টাটা ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামশেদজি টাটা। টাটা সংস্থাকে ঘিরেই সেখানে নগরপত্তন হয়।তাই এই সংস্থার সঙ্গে গোটা জামশেদপুর এক সূত্রে বাঁধা।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...