Friday, June 26, 2026

দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন: ব্যাপক মূল্যবৃদ্ধিতে মোদি সরকারকে তোপ মমতার

Date:

Share post:

সাধারণ মানুষের জীবনকে আর দুর্বিষহ করে রান্নার গ্যাসের দাম আরও ৫০ টাকা বেড়ে হয়েছে ১০২৪ টাকা। পেট্রোল-ডিজেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে এবার রান্নার গ্যাসের(LPG) দাম একধাক্কায় এভাবে বেড়ে যাওয়ায় মোদি সরকারকে(Modi Govt) তীব্র আক্রমণ শানালের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার মোদি সরকারকে তুলোধনা করে তিনি লিখলেন, ‘বিজেপি সরকার দেশে Great Indian Loot চালাচ্ছে। দেশবাসীকে এভাবে যন্ত্রণা দেওয়া অবিলম্বে বন্ধ করুন।’

একধাক্কায় ৫০ টাকা রান্নার গ্যাসের মুল্যবৃদ্ধির পর শনিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “দেশবাসীকে এভাবে যন্ত্রণা দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।” পাশাপাশি তিনি আর লেখেন, দফায় দফায় দাম বাড়ছে পেট্রোল-ডিজেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে এবার রান্নার গ্যাসের। বিজেপি সরকার আসলে দেশে Great Indian Loot চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। এবং অত্যন্ত দুঃখজনক সংবাদ মাধ্যম এবিষয়ে নীরব থেকে না দেখার ভান করছে।”

 

শুধু তাই নয়, একধাক্কায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে যাওয়ার পর বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির অতীতের টুইট তুলে ধরে তাঁকে ও বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। ২০১১ সালে কংগ্রেস আমলে ৫০ টাকা গ্যাসের দাম বাড়ায় স্মৃতি ইরানি টুইটে লিখেছিলেন, “৫০ টাকা গ্যাসের দাম বাড়ল। এবং এরা বলছে এরা নাকি সধারণ মানুষের সরকার। লজ্জা!” স্মৃতির এই টুইট তুলে ধরে তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার লেখেন, অপেক্ষায় আছি স্মৃতিজি এই বিষয়ে কিছু বলবেন। নাকি সেটা তিনি করবেন না কারণ মোদিজি কন অন্যায় করতে পারেন না? এমন জনপ্রতিনিধি জাতির জন্য লজ্জাজনক! যারা তুচ্ছ রাজনীতির বাইরে কিছুই জানেন না। তাদের সত্যিই আত্মদর্শন করা উচিত।

পাশাপাশি এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সাংবাদিক বৈঠক করে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, “যেভাবে বিজেপি সরকার তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সমস্যাজনক। এভাবে মূল্যবৃদ্ধি সমস্ত কিছুর দাম বাড়িয়ে চলেছে। মোদি সরকারের তরফে এভাবে মূল্যবৃদ্ধির তিব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। এবং দেশবাসীর প্রতি মোদি সরকারের এহেন অমানবিকতার বিরুদ্ধে তৃণমূল প্রতিবাদ জারি রাখবে।”




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...